মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
27 C
Dhaka

ডিজিটাল রূপান্তরে ভিওনের ৩০ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের বৈশ্বিক কার্যক্রমের ৩০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে আন্তর্জাতিক বাজারে তিন দশকের পথচলা, বিনিয়োগ ও উদ্ভাবনের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ মাইলফলক উদযাপনে নিউইয়র্কের নাসডাক মার্কেটসাইটে আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট ডে’ অনুষ্ঠানে ভিওন তাদের ২০৩০ সাল-কেন্দ্রিক কৌশল ‘এ বেটার লাইফ ফর অল’ তুলে ধরে। এর আওতায় ডিজিটাল রূপান্তর, ব্যবসার বিকাশ এবং দীর্ঘমেয়াদে টেকসই মূল্য তৈরিতে কাজ করবে প্রতিষ্ঠানটি।

নিজেদের ব্যবসায়িক প্রবৃদ্ধির পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ভিওন। এ লক্ষ অর্জনে প্রতিষ্ঠানটির বৈশ্বিক বিনিয়োগ কৌশলে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের ডিজিটাল খাতের সম্ভাবনার ওপর আস্থা রেখে ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাও’ উদ্যোগের আওতায় বাংলাদেশে প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ভিওন। পাশাপাশি দেশের ডিজিটাল অর্থনীতিতে মোট ১০০ কোটি মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলালিংকের মাধ্যমে এ বিনিয়োগকে আরও বেশি মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া, নতুন সেবা চালু এবং দেশের ডিজিটাল খাতে নতুন সুযোগ তৈরিতে কাজে লাগাতে চায় ভিওন।

প্রথাগত টেলিযোগাযোগ সেবার পরিসর ছাড়িয়ে ডিজিটাল অপারেটর হিসেবে নিজেদের কার্যক্রম বাড়াচ্ছে বাংলালিংক। এর লক্ষ্য, আরও বেশি মানুষের ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ডিজিটাল অর্থনীতিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি করা। এরই অংশ হিসেবে সম্প্রতি ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করেছে প্রতিষ্ঠানটি।

পাশাপাশি স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে এবং ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেয়েছে বাংলালিংক। ডিজিটাল আর্থিক সেবা খাতে নতুন সম্ভাবনাও খতিয়ে দেখছে অপারেটরটি। এসব উদ্যোগের মাধ্যমে দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার আরও সহজ ও কার্যকর করার লক্ষ্য রয়েছে বাংলালিংকের।

ডিজিটাল রূপান্তরের এ যাত্রায় কর্মীদের ভূমিকাকেও গুরুত্ব দিচ্ছে বাংলালিংক। ভিওনের বৈশ্বিক লক্ষ্যকে কর্মীদের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি ‘বেটার লাইফ ফর অল’ নামে নতুন এমপ্লয়ার ভ্যালু প্রপোজিশন (ইভিপি) চালু করেছে। এর মাধ্যমে এমন কর্মপরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেখানে কর্মীরা নিজেদের দক্ষতা ও সম্ভাবনা বিকাশের সুযোগ পাবেন এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে অর্থবহ ভূমিকা রাখতে পারবেন।

কর্মীদের প্রতি যতœশীল মনোভাব, তাঁদের নতুন কিছু জানার আগ্রহ ও কাজের উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে তৈরি এ উদ্যোগে ব্যক্তিগত উন্নয়ন, কর্মীদের ক্ষমতায়ন এবং সম্মিলিত অবদানকে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, “ভিওনের ৩০ বছরের যাত্রা দেখিয়েছে, ডিজিটাল উদ্ভাবন কীভাবে মানুষের জীবন বদলে দিতে এবং নতুন সুযোগ তৈরি করতে পারে। পাকিস্তানের জ্যাজ, ইউক্রেনের কিয়েভস্টার, কাজাখস্তান ও উজবেকিস্তানের বেলাইন এবং বাংলাদেশের বাংলালিংকসহ ভিওনের বিভিন্ন ব্র্যান্ড নিজ নিজ দেশের মানুষের প্রয়োজন অনুযায়ী সংযোগ ও ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছে। এ যাত্রার অংশ হতে পেরে বাংলালিংক গর্বিত। বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এমপ্লয়ার ভ্যালু প্রপোজিশন ‘বেটার লাইফ ফর অল’-এর মূল দর্শন হলো, যখন আমাদের কর্মীরা ভালো করেন তখন তাঁরা গ্রাহকদের আরও ভালো সেবা দিতে পারেন এবং সমাজ ও দেশের জন্যও ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।”

নিজেদের পথচলার চতুর্থ দশকে প্রবেশ করেছে ভিওন। এ পর্যায়ে ডিজিটাল সেবা, স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। বাংলালিংকের লক্ষ্য, বাংলাদেশে আরও শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে বিনিয়োগ নতুন কাজের সুযোগ তৈরি করবে, উদ্ভাবন মানুষের দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে এবং কর্মীদের দক্ষতা ও উদ্যম দেশের অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

সর্বশেষ

লেনোভো অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু

টেকভিশন২৪ ডেস্ক: প্রয়াত ফাহিম সালেহের স্বপ্ন এগিয়ে নিতে কাজ...

নতুন স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দাম ১৬,৯৯৯ টাকা

দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন...

বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ–ই–আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে...

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি