মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
27 C
Dhaka

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু

টেকভিশন২৪ ডেস্ক: প্রয়াত ফাহিম সালেহের স্বপ্ন এগিয়ে নিতে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি। এ লক্ষ্যে তার নামে স্কলারশিপ চালু করা হয়েছে এবং তরুণ উদ্যোক্তাদের জন্য তহবিল গঠন করা হয়েছে। ‘ফাহিম সালেহ স্কলারশিপ’ এবং ‘ফাহিম সালেহ ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ এনডাওমেন্ট ফান্ড’ নামে এই দুটি উদ্যোগে অনুদান দিয়েছেন ফাহিমের বাবা-মা। আজ রোববার, ২২ নভেম্বর, বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্যোগ দুটি চালু করা হয়। ফাহিম সালেহ ছিলেন পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা।

২০১৫ সালে পাঠাও এবং ২০১৮ সালে নাইজেরিয়ার গোকাডা প্রতিষ্ঠা করেন ফাহিম সালেহ। অ্যাডভেঞ্চার ক্যাপিটাল ও লঞ্চ আফ্রিকা ভেঞ্চারসের মাধ্যমেও তিনি বিভিন্ন দেশের নতুন উদ্যোক্তাদের সহায়তা করেছেন। তিনি বিশ্বাস করতেন, স্থানীয় সমস্যা সমাধানের জন্য গড়ে ওঠা ব্যবসাও বড় হতে পারে। বাংলাদেশের তরুণদেরও এমন উদ্যোগ গড়ে তোলার সক্ষমতা রয়েছে বলে মনে করতেন তিনি।

বাংলাদেশি বংশোদ্ভূত এই মার্কিন উদ্যোক্তার জীবন অকালেই থেমে যায়। তবে তার বিশ্বাস ও স্বপ্ন আজও বেঁচে আছে। আর সেই স্বপ্নকেই আরও এগিয়ে নিতে উদ্যোগ নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।

স্কলারশিপ ও তহবিল গঠন উপলক্ষে আজ ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন ফাহিমের বাবা সালেহ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আরিফুল ইসলাম।

তহবিল চালুর বিষয়ে আরিফুল ইসলাম বলেন, “আজ থেকে আমরাও ফাহিমের কাজ ও স্বপ্ন এগিয়ে নিতে কাজ করবো। এটি আমাদের জন্য একটি বিশেষ সুযোগ ও সম্মানের বিষয়।” এই উদ্যোগের সঙ্গে ফাহিমের পরিবারের যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য তিনি ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ এবং জাতিসংঘের সাবেক কর্মকর্তা হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, “এই তহবিলকে আমাদের একটি লক্ষ্য হিসেবে দেখতে হবে।” তিনি বলেন, তরুণদের জন্য উদ্যোক্তা পুরস্কার চালু হলে সড়ক নিরাপত্তার মতো বাস্তব সমস্যার সমাধানে নতুন উদ্যোগ গড়ে উঠতে পারে। তিনি ফাহিমের পরিবারকে ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারে স্বাগত জানান। এ সময় তিনি আরও ঘোষণা করেন, বিশ্ববিদ্যালয়ও অনুদানের সমপরিমাণ অর্থ দেবে।

অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা জানান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সিফাত। তার বাবা-মা চিকিৎসাধীন থাকায় পরিবারের খরচ তার বড় বোনের আয়ের ওপর নির্ভরশীল ছিল। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পাওয়া বৃত্তি তার পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করেছে। সিফাত বলেন, “আমার পরিস্থিতি আমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।” বৃত্তিটি তাঁকে শুধু পরিবারের কঠিন পরিস্থিতি সামলে চলতেই সহায়তা করেনি, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগও দিয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানির নিচে চলাচলকারী স্বয়ংক্রিয় প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডুবোটেক ডিজিটাল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও হেড অব মার্কেটিং সৌমিক হাসান শ্রান্ত। ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট (সিইডি) কীভাবে তার স্টার্টআপকে এগিয়ে নিতে সহায়তা করেছে, তা তুলে ধরেন তিনি।

ফাহিম সালেহের স্মরণে এই উদ্যোগ নেওয়ার জ জন্য ব্র্যাক ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান ফাহিম সালেহ এর বাবা সালেহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিরেক্টর অফ কমিউনিকেশন্স খায়রুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন সিইডির হেড আফসানা চৌধুরী, রেজিস্ট্রার ডেভ ডাউল্যান্ড এবং ইন্টারন্যাশনাল অ্যান্ড স্কলারশিপ অফিসের হেড সাইদুজ্জামান শিকদার।

এই উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা), এসডিজি-৮ (শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি) এবং এসডিজি ১০ (বৈষম্য হ্রাস) অর্জনে ভূমিকা রাখবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

সর্বশেষ

লেনোভো অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং...

ডিজিটাল রূপান্তরে ভিওনের ৩০ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের বৈশ্বিক কার্যক্রমের...

নতুন স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দাম ১৬,৯৯৯ টাকা

দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন...

বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ–ই–আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে...

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি