মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
32 C
Dhaka

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর স্মার্টফোন ভি৮০ লাইট। এই সেগমেন্টে এবার বিশেষ কার্ভড ডিসপ্লে নিয়ে আসছে ভিভো। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম ইন-হ্যান্ড ফিল ও নজরকাড়া স্কাইলাইন ক্যামেরা সব মিলিয়ে প্রতিটি দিক থেকেই নজর কাড়বে নতুন এই স্মার্টফোন। জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা আত্মবিশ্বাস, নিজস্বতা ও স্টাইলকে গুরুত্ব দেন, তাদের জন্যই আসছে ভিভো ভি৮০ লাইট।

নতুন প্রজন্মের তরুণ পেশাজীবীদের জীবন শুধু একটি পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। কর্মক্ষেত্রে তারা যেমন সফল হতে চান, তেমনি ব্যক্তিজীবনেও নিজের পছন্দ ও সিদ্ধান্তের বিষয়ে আত্মবিশ্বাসী। ‘স্লে এভরি এজ’ ধারণাটিও তুলে ধরে তাদের এই বহুমাত্রিক জীবনযাপন – নিজের ব্যক্তিত্বের প্রতিটি দিককে গ্রহণ করা এবং প্রতিটি মুহূর্ত আত্মবিশ্বাসের সঙ্গে উপভোগ করা। তরুণদের এমন জীবনযাত্রার কথা ভেবেই তৈরি ভিভো ভি৮০ লাইট।

ভিভো ভি৮০ লাইটের মূল আকর্ষণ হলো এর চমৎকার কার্ভড ডিসপ্লে। ডিসপ্লের মসৃণ বাঁকানো প্রান্তগুলো বডির সঙ্গে নিখুঁতভাবে মিশে গিয়ে ফোনটিকে দেয় এক প্রিমিয়াম লুক। পাশাপাশি এর আল্ট্রা-স্লিম ইউনিবডি ডিজাইন ফোনটিকে যেমন আকর্ষণীয় করে তুলবে, তেমনি ব্যবহারের সময় দেবে আরামদায়ক অনুভূতি। ইজি গ্রিপের কারণে স্ক্রলিং, টেক্সটিং, ফোনে কথা বলা বা চলাফেরার সময় যেকোনো কাজে ফোন ব্যবহার করা হবে সহজ। পাশাপাশি কার্ভড ডিসপ্লের কারণে ভিডিও দেখা ও অন্যান্য কনটেন্ট উপভোগের অভিজ্ঞতাও হবে আরও স্মুথ।  

ফোনটির পেছনে যোগ করা হয়েছে আলাদা নকশার স্কাইলাইন ক্যামেরা। আড়াআড়ি ক্যামেরা মডিউল ও আলো প্রতিফলনের নকশা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোনটিকে আরও নজরকাড়া করে তুলবে।

ফোনটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে সিল্ক হোয়াইট এবং স্যাফায়ার ব্লু – এই দুটি দারুণ রঙ। সিল্ক হোয়াইট দেবে খুব সুন্দর ও মার্জিত এক লুক। অন্যদিকে স্যাফায়ার ব্লু রং ফোনটিকে দেবে আরও গাঢ় ও নজরকাড়া লুক। অফিসের ফরমাল পোশাক কিংবা ক্যাজুয়াল আউটফিট যেকোনো স্টাইলের সঙ্গেই সহজে মানিয়ে যাবে ফোনটি।

সব মিলিয়ে ভিভো ভি৮০ লাইট এই সেগমেন্টে নিয়ে আসছে নতুন এক অভিজ্ঞতা। যাতে থাকছে বিশেষ কার্ভড ডিসপ্লে, আল্ট্রা-স্লিম ডিজাইন, ইজি গ্রিপ, স্কাইলাইন ক্যামেরা এবং নজরকাড়া ফিনিশিং। নতুন প্রজন্মের তরুণদের কথা মাথায় রেখেই ফোনটি তৈরি করা হয়েছে, যারা কর্মক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী, ব্যক্তিজীবনে রুচিশীল এবং নিজেদের পছন্দ ও সিদ্ধান্তের বিষয়ে আত্মবিশ্বাসী।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি