শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
26.3 C
Dhaka

লেনোভো পার্টনার এক্সিলেন্স পেল গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের আইসিটি বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সম্মানজনক “লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড (ডিস্ট্রিবিউশন) ২০২৫-২০২৬” অর্জন করেছে। ১২ মে ২০২৫ তারিখে কলম্বোর আইটিসি রত্নদীপা হোটেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

বাংলাদেশে মেইনস্ট্রিম, গেমিং, ফ্ল্যাগশিপ এবং এআই ল্যাপটপ বিতরণে উল্লেখযোগ্য বিক্রয় বৃদ্ধি এবং বাজার শেয়ার অর্জনে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। ২০১৩ সাল থেকে বাংলাদেশে লেনোভো পিসি ব্যবসার নির্ভরযোগ্য বাজার নেতৃত্ব ধরে রেখেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লেনোভো’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাইলেন্দ্র কাটিয়াল, নবীন কেজরিওয়াল (ডিরেক্টর – ওভারসিস বিজনেস), শেখর কর্মকার (হেড অব কনজ্যুমার সেলস, ওভারসিজ বিজনেস) এবং লেনোভো টিমের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হাসান রিয়াজ, সামির ভার্শনি ও সুমন রায়। তারা গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-র উপ-ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকার এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-র জেনারেল ম্যানেজার ও লেনোভো পিসি ব্যবসার প্রধান রেজাউল করিম তুহিনের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এই অর্জনের পেছনে রয়েছে বাংলাদেশের পার্টনারদের আস্থা, লেনোভো টিমের সহযোগিতা এবং পুরো গ্লোবাল ব্র্যান্ডের ধারাবাহিক প্রচেষ্টা। তাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এই অর্জনের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের আইসিটি খাতের সক্ষমতা এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-র নিরবচ্ছিন্ন প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।

উল্লেখ্য, লেনোভো বিশ্বজুড়ে এক নম্বর পিসি ব্র্যান্ড হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে এবং আন্তর্জাতিক বাজারের এই ধারাবাহিকতায় বাংলাদেশেও লেনোভো বর্তমানে এক নম্বর পিসি সেলিং ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি