রবিবার, জুলাই ২৬, ২০২৬
26.3 C
Dhaka

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬ ডিসেম্বর ২০২৬) কপিরাইট ভবনের সম্মেলন কক্ষে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন উপলক্ষ্যে “আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি সেট ইনোভেট”-শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা প্রধান অতিথি হিসেবে এবং কপিরাইট রেজিস্ট্রার এস, এম, আরশাদ ইমাম, অতিরিক্ত সচিব সভাপতি হিসেবে সেমিনারে অংশগ্রহণ করেন।

সকাল ৯টায় শোভাযাত্রায় অংশগ্রহণ এর পর দুপুর ২টায় রেজিস্ট্রেশন শেষে শুরু হয় সেমিনার। সেমিনারে বিশ্ব মেধাসম্পদ দিবস বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক কপিরাইট রেজিস্ট্রার ও কপিরাইট বোর্ড সদস্য মোঃ মনজুরুর রহমন। তিনি তার প্রবন্ধে “আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি সেট ইনোভেট” সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সৃজনকারীর সৃজনশীল কর্ম সুরক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

সেমিনারে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে অংশগ্রহণ করেন মুঃ বিল্লাল হোসেন খান, যুগ্মসচিব (প্রশাসন), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কপিরাইট সহকারী রেজিস্ট্রার মোস্তাক আহমেদ।

উক্ত সেমিনারে জাসাসের সভাপতি হেলাল খান, শেখ সাদী খান, মুনির খান, হামিন আহমেদ, মানাম আহমেদ, খুরশীদ আলমসহ সংগীত সেক্টরের শিল্পী, গীতিকার, কম্পোজার ও চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অন্যান্য স্টেকহোল্ডারগণ এবং বাংলাদেশ কপিরাইট অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি