শুক্রবার, জুন ১৯, ২০২৬
27 C
Dhaka

ঢাকা রেসিডেন্সিয়ালে ‘শেখ জামাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ ল্যাব’, ব্যয় ১৮ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন, দেশের তরুণ প্রজন্মের গবেষক ও উদ্ভাবকদেরকে গবেষণার আরও বড় পরিসরে সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ১৮ কোটি টাকা ব্যয়ে একটি ‘শেখ জামাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ ল্যাব’ প্রতিষ্ঠা করা হবে। এছাড়া ফেব্রিকেশন ল্যাব এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ আরেকটি স্পেশালাইজ ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

প্রতিমন্ত্রী রবিবার, ১২ মে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত “৭ম ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভাল ২০২৪” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য ভবিষ্যৎ স্মার্ট নাগরিক এবং লিডারশিপ তৈরির ক্ষেত্র হিসেবে তৈরি করা হবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজকে।

প্রতিমন্ত্রী পলক বলেন, ভবিষ্যৎ গবেষণা এবং উদ্ভাবনের জন্য এসব সেন্টারে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষুদে উদ্ভাবক ও গবেষকরাও গবেষণার সুযোগ পাবে। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে একটা হোল অব গভর্নমেন্ট অ্যাপ্রোচ নিয়ে এগিয়ে যেতে চাই আমরা। যেখানে কেউ পিছিয়ে থাকবে না। আমাদের তরুণ প্রজন্মের প্রত্যেককে আমরা সমানভাবে সুযোগ এবং সৃজনশীল ও উদ্ভাবনী স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।

প্রতিমন্ত্রী ছাত্রদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমি আগামী বছর এই ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল থেকে আমার একটা ডিজিটাল টুইন্স তোমাদের কাছ থেকে উপহার চাই। যেই ডিজিটাল টুইন্স তোমরা তৈরি করবে। যেটা পলকের মতো দেখতে হবে, পলকের কন্ঠে কথা বলবে কোন প্রশ্ন করলেও একটা এআই ব্রেইন হিসেবে আমার মতই উত্তর দিবে।

এছাড়া প্রতিমন্ত্রী আইডিয়া প্রকল্প থেকে প্রতিবছর বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ জামাল ইনোভেশন গ্রান্ড-এ স্পন্সর করা হবে এবং বড় পরিসরে আয়োজনের জন্য ৫০ লাখ টাকা প্রতিবছর প্রদান করা হবে বলে তিনি জানান।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, সহকারী অধ্যাপক এবং কার্নিভালের আহবায়ক রাসেল আহমেদ।

এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর উপস্থিতিতে উদ্ভাবন উন্নয়নে কাজ করার লক্ষ্যে আইডিয়া প্রকল্প ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

সর্বশেষ

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি