মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
26.3 C
Dhaka

যে কারণে চাকরি হারালেন চ্যাটজিপিটির সিইও

স্যাম অল্টম্যান কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির কারণে বিশ্বের বিশাল সংখ্যক মানুষ চাকরি হারাবেন বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন চ্যাটজিপিটির উদ্ভাবক স্যাম অল্টম্যান। চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে তিনি নিজেই চাকরি হারালেন। তবে চাকরি হারানোর কারণ অবশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ নয়।

ওপেনএআই শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠান পরিচালনায় সক্ষমতা নিয়ে আস্থার ঘাটতির কারণে ৩৮ বছর বয়সী অল্টম্যানকে চাকরিচ্যুত করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড বলেছে, অল্টম্যানের অবদানের জন্য তারা কৃতজ্ঞ। তবে তারা বিশ্বাস করেন যে, নতুন নেতৃত্ব প্রয়োজন। খবর-বিবিসি এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্টম্যান লিখেছেন, তিনি কোম্পানিতে যে সময়টুকু কাজ করেছেন তা উপভোগ করেছেন। স্যাম অল্টম্যানের হাত ধরে ওপেনএআই এক বছর আগে চ্যাটজিপিটি প্রযুক্তি বাজারে আনে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা স্যামের জন্ম যুক্তরাষ্ট্রের মিসৌরিতে। এই প্রযুক্তি চালুর পর ধীরে ধীরে মানুষের জায়গা নিচ্ছে চ্যাটজিপিটি। বিশেষজ্ঞদের ধারণা ছিল মাইক্রোসফটের চ্যাটজিপিটি ধীরে ধীরে মানুষের জায়গা নেবে, কাজ হারাবে বহু মানুষ। ইতিমধ্যেই বহু কোম্পানি কর্মীর পরিবর্তে চ্যাটজিপিটি ব্যবহার করতে শুরু করেছে। হাজার হাজার ডলার অর্থ সাশ্রয় করছে।

ফরচুনের প্রতিবেদন অনুয়ায়ী, যেসব কোম্পানি চ্যাটজিপিটি ব্যবহার করছে, তারা প্রায় ৪৮ শতাংশ অর্থ সাশ্রয় করছে। ওপেনএআই বিবৃতিতে বলেছে, ওপেনএআইকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে স্যামের সক্ষমতা নিয়ে পরিচালনা পর্ষদের আস্থার ঘাটতি দেখা দিয়েছে। তিনি পরিচালনা পর্ষদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ করছিলেন না, একটা দূরত্ব রেখেছিলেন। যথাযথ প্রক্রিয়া মেনে তাকে চাকরিচ্যুতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নতুন সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ওপেনএআইয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মিরা মুরাতিকে। কম্পিউটার অ্যালগরিদম আর কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে ক্রমবর্ধমানভাবে সংযুক্ত হচ্ছে। অনলাইনে প্রদর্শিত বিষয়বস্তু বেছে নেওয়া, আমরা যে সঙ্গীত শুনি তা দেখিয়ে দেয় ও মানুষের প্রশ্নের সদুত্তর দেয়। মূলত চ্যাটজিপিটি একটি শক্তিশালী মেশিন লার্নিং মডেল।

কোনো ভাষা ইনপুট হিসেবে দিলে চ্যাটজিপিটি তা বুঝতে পারে এবং সেই কথার প্রতিক্রিয়াও জানাতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি