শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
31 C
Dhaka

বাক্কো-টিএমজিবি আলোচনা সভা: বিপিও খাতের প্রসারে প্রযুক্তি সাংবাদিকদের এগিয়ে আসার আহবান

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং-বাক্কো ও প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবির উদ্যোগে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের ভিশন ২১ টাওয়ারের কনফারেন্স রুমে ‘দেশের বিপিও খাতের গতিপ্রকৃতি: সামনের দিনের চ্যালেঞ্জ ও সুযোগ’ শিরোনামের ওই গোল টেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও নিয়ে কাজ করা বাক্কোর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত টিএমজিবির সদস্যরা অংশ নেন।

আলোচনার শুরুতেই একটি প্রেজেন্টেশনের মাধ্যমে দেশের বিপিও খাতের বিভিন্ন দিক তুলে ধরেন বাক্কোর যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল বাসার।

এ ছাড়া একটি প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন সময়ে নেওয়া টিএমজিবির নানান কর্মকাণ্ড তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ।

আলোচনায় অংশ নিয়ে খাতটির সংশ্লিষ্টরা জানান, দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা আয়ের খাত হিসেবে অল্প কয়েক বছরে অনেকদূর এগিয়েছে বিপিও। প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করলেও এখনো বিপিও সম্পর্কে দেশের অনেক তরুণ জানেই না।

বৈঠক থেকে বিপিও খাতের বিভিন্ন সমস্যা যেমন, দক্ষ কর্মীর অভাব, চাকরির দু-তিন মাসের মাথায় ছেড়ে দেওয়া, নির্দিষ্ট শিফটে কাজ না করার মানসিকতার মতো প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন খাতটির প্রতিনিধিরা। এ ছাড়া ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার সংযোগ না থাকা, সামাজিকভাবে বিপিওতে কাজ করাকে ছোট হিসেবে দেখাকেও বিপিওর ক্ষেত্রে সংকট হিসেবে দেখেন সংশ্লিষ্টরা।

পরে আলোচনা থেকে এসব সমস্যা সমাধানে কিছু সুপারিশও উঠে আসে। পাশাপাশি খাতটিকে আরও পরিচিত করাতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখার বিষয়টিও উঠে আসে আলোচনায়।

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, সহ-সভাপতি তানভীর ইব্রাহিম, পরিচালক মুসনাদ ই আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল বাসার, বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রোমশন কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল খান, টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক মো: গোলাম দাস্তগীর তৌহিদসহ ইসি ও সাধারণ সদস্যরা।

গোলটেবিল বৈঠকটিতে আয়োজনে সহায়তা করেছে বিপিও প্রতিষ্ঠান ফিফোটেক এবং স্কাইটেক।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি