শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
34.1 C
Dhaka

উপকূলীয় মেয়ে শিক্ষার্থীদের স্টেম ল্যাব দিলো বিডিওএসএনের মালালা প্রকল্প

টেকভিশন২৪ ডেস্ক : STEM & ICT Skills for Girls of Coastal Areas [SISGCA] শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার দুইটি স্কুলের মেয়ে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নে স্টেম ল্যাব তৈরী করে দিলো বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। আজ তালায় আয়োজিত ডিজিটাল ডিভাইস ও ল্যাব উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং শহীদ কামেল মডেল হাইস্কুলের শিক্ষকদের হাতে ল্যাব উপকরণগুলো হস্তান্তর করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এমপি মুস্তফা লুৎফুল্লাহ। 

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সার্বিক তত্ত্বাবধানে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা উপজেলার ৬টি স্কুলের ষষ্ঠ থেকে অষ্ঠম শ্রেণীর মেয়ে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বিডিওএসএন। এই কার্যক্রমের ধারাবাহিকতায় হাতে-কলমে প্রযুক্তিচর্চায় বিজ্ঞান, রোবটিক্স, প্রোগ্রামিং এবং গণিতের ল্যাব উপকরণ প্রদান করা হয় তালায় এই দুটি স্কুলে।

বিদ্যালয় দুইটির প্রধান শিক্ষক ছাড়াও আয়োজনে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, ইউনিয়ন চেয়ারম্যান সর্দার জাকির হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা পারভিন পাপড়ি। বিডিওএসএন এর সাধারণ সম্পাদক মুনির হাসান তার স্বাগত বক্তব্যে উপকূলীয় এলাকার শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক দক্ষতার মাধ্যমে একজন প্রবলেম সলভার হয়ে উঠতে আহবান জানান। স্মার্ট বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে মাননীয় এমপি বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তির যে পরিবর্তন চলছে তার অংশ হতে এখন থেকে প্রযুক্তিগতভাবে দক্ষ হয়ে উঠতে হবে আমাদের মেয়েদের। আজকের এই ল্যাব উপকরণগুলো শিক্ষার্থীদের জন্য একটি সম্ভাবনার দরজা উন্মোচন করে দিলো।  

প্রকল্পের টেকসই বাস্তবায়নে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তি চর্চায় সহায়ক হবে এই স্টেম ল্যাবটি। এছাড়াও শিক্ষার্থীদের আগ্রহে এবং বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটি স্টেম ল্যাবের মাধ্যমে স্কুল দুটিতে নিয়মিত স্টেম কার্যক্রম পরিচালিত হবে বলেও ইচ্ছা প্রকাশ করেন স্কুলের প্রধান শিক্ষকগণ।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি