শনিবার, অক্টোবর ৩, ২০২৬
28.9 C
Dhaka

নগদে চলছে রিচার্জ উৎসব

টেকভিশন২৪ ডেস্ক: দারুণ সব মোবাইল রিচার্জ অফারের মেলা নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা নগদ। সকল মোবাইল রিচার্জ অফারকে এক জায়গায় এনে ‘নগদ রিচার্জ উৎসব’ উদযাপন করা হচ্ছে। টকটাইম, ডাটা প্যাক কেনার ক্ষেত্রে গ্রাহকদের স্বাচ্ছন্দ বাড়ানো এবং তাদের নানারকম ক্যাশব্যাক নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

গ্রাহকরা এখন নগদ-এর ওয়েবসাইটে এক জায়গাতেই পাবেন সব ধরনের রিচার্জ অফার। এখানে দেশের সব মোবাইল অপারেটরের সাথে নগদের যে সব আকর্ষনীয় অফার চলছে, সেটা দেখে রিচার্জ করতে পারবেন গ্রাহকরা। গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক; দেশের শীর্ষ অপারেটরের সাথে সব অফারের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এক জায়গায়। এসব অফারের মধ্যে থাকছে আনলিমিটেড ক্যাশব্যাক, ইন্টারনেট, টকটাইম, বান্ডল প্যাক, বিশেষ বোনাসসহ আরও অনেক কিছু। এই সব অফার পেতে গ্রাহকদের নগদ ওয়েবসাইট ভিজিট করে সেখানে বিভিন্ন ধরণের আকর্ষনীয় অফার থেকে নিজের পছন্দের অফারটি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এ ছাড়া নগদ অ্যাপ ব্যবহার করে বা *১৬৭# ডায়াল করে এসব অফার নিতে পারবেন গ্রাহকরা। বিগত ৩ আগস্ট থেকে এই উৎসব শুরু হয়েছে। পরবর্তী ঘোষনা না দেওয়া অবধি এই উৎসব চলতে থাকবে।

গ্রামীণফোন গ্রাহকদের জন্য আনলিমিটেড ক্যাশব্যাক-এর পাশাপাশি থাকছে ফ্লাশ আওয়ারে নিশ্চিত ক্যাশব্যাকসহ বিভিন্ন ধরণের ডাটাপ্যাক অফার। এ ছাড়া রবি, এয়ারটেল ও বাংলালিংকে আনলিমিটেড ক্যাশব্যাক, মিনিট বান্ডেল কেনায় বিশেষ ক্যাশব্যাক অফার এবং ইন্টারনেট প্যাক কেনায় বিশেষ অফার রয়েছে। এসব অফার নির্দিষ্ট পরিমান মোবাইল রিচার্জ করার উপর পাওয়া যাবে। গ্রাহক তার নগদ অ্যাকাউন্ট থেকে অফার চলাকালীন সময়ে নিজের এবং পরিবার বা প্রিয়জনের মোবাইল রিচার্জ করে এই আকর্ষনীয় অফার নিতে পারবেন খুব সহজেই।

নগদের এই মোবাইল-রিচার্জ উৎসব সম্পর্কে প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মোঃ সিহাব উদ্দিন চৌধুরী বলেছেন, ‘নগদ সবসময় নতুন কোনো অফার নিয়ে আসার ক্ষেত্রে ক্রেতাদের স্বাচ্ছন্দের কথা প্রাধান্য দেয়। ক্রেতারা কত কম ঝামেলায় সব অফার উপভোগ করতে পারেন, সেটাই আমরা বিবেচনা করেছি। সে জন্যই আমরা একটা নির্দিষ্ট জায়গায় সব অফারকে নিয়ে এসেছি। এর ফলে গ্রাহকরা একই জায়গা থেকে সব অপারেটরের সব ধরণের অফার দেখতে ও নির্বাচন করতে পারবেন। তারা নগদ ব্যবহার করে ক্যাশব্যাক পেতে পারেন এবং নানা ধরণের টকটাইম মিনিট ও ডেটা প্যাক কিনতে পারেন।’

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি