রবিবার, জুন ১৪, ২০২৬
32.2 C
Dhaka

ইসরায়েল থেকে হ্যাকিং প্রযুক্তি কিনেছে পাকিস্তান!

টেকভিশন২৪ ডেস্ক: পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ২০১২ সাল থেকে ইসরায়েলি ফোন হ্যাকিং প্রযুক্তি ব্যবহার করছে। দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এবং বেশ কয়েকটি পুলিশ ইউনিট ইসরায়েলি সাইবার প্রযুক্তি সংস্থা সেলব্রাইটের তৈরি পণ্য ব্যবহার করছে। ৩ আগস্ট, বৃহস্পতিবার ইসরায়েলি পত্রিকা হারেৎজ  এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর মিডল ইস্ট আই।

ইসরায়েলি প্রতিষ্ঠানের তৈরি এসব প্রযুক্তি দিয়ে পাসওয়ার্ড সুরক্ষিত মোবাইল ফোন হ্যাক করে বিভিন্ন নথি, বার্তা, ছবিসহ ফোনে সংরক্ষিত বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায়। সেলব্রাইটের ফ্ল্যাগশিপ পণ্য ইউএফইডি সারা বিশ্বের আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিক্রি করা হয়।

এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, সেলব্রাইটের সিঙ্গাপুরভিত্তিক এশিয়া প্যাসিফিক প্রতিষ্ঠান ২০১৯ সাল পর্যন্ত সরাসরি পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে পণ্য বিক্রি করেছে। আন্তর্জাতিক চালানের রেকর্ড থেকে এই তথ্য পাওয়া গেছে।

হারেৎজ এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, অপারেটিং ম্যানুয়াল এবং টেন্ডারের আহ্বানপত্র থেকে প্রমাণ পাওয়া যায় পুলিশ ইউনিট এবং এফআইএ প্রায়ই সেলব্রাইটের ফ্ল্যাগশিপ মোবাইল হ্যাকিং স্পাইওয়্যার ব্যবহার করে। এফআইএ কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইন এ বলেছেন, তারা এই প্রযুক্তি কীভাবে ব্যবহার করতে হয় তার প্রশিক্ষণ নিয়েছেন এবং সেগুলো নিয়মিত ব্যবহার করে থাকেন।

উল্লেখ্য, পাকিস্তান এখনও পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। জাতিসংঘের বাধ্যতামূলক দ্বি-রাষ্ট্র সমাধান অনুসারে একটি বৈধ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। পাকিস্তানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে এবং পাকিস্তানিদের ইসরায়েলে ভ্রমণ আইনত নিষিদ্ধ করা হয়েছে। তবে দেশ দুইটি দীর্ঘদিন ধরেই অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে বলে ধারণা করা হয়। ২০১৩ সালে ব্রিটিশ সরকারের একটি প্রতিবেদনে পাকিস্তানে ইসরায়েলের সামরিক প্রযুক্তি বিক্রির দাবি করা হয়েছে। অবশ্য উভয় দেশ এই খবর প্রকাশ্যে অস্বীকার করেছিল।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি