শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.8 C
Dhaka

বাংলাদেশে রাউটার কারখানা স্থাপনে চীনা প্রতিষ্ঠানের বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: চীনের ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠান কেএফএল গ্রুপ অব চায়না বাংলাদেশে রাউটার উৎপাদন কারখানার জন‌্য ১০০ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর সাথে আজ রোববার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে কোম্পানিটির প্রেসিডেন্ট ঝা হেলিন এর নেতৃত্বে চার সদস‌্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সাক্ষাতকালে প্রতিনিধিদল বিনিয়োগের এই আগ্রহের কথা ব‌্যক্ত করে।
 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রতিনিধিদলকে এই ব‌্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহ ব‌্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রযুক্তি বান্ধব নীতির ফলে বাংলাদেশ বিনিয়োগের জন‌্য অত‌্যন্ত লাভজনক একটি দেশ। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তার জন্য ইন্টারনেট প্রটোকল ভার্সন (আইপিভি)-৪ এর পরিবর্তে আইপিভি-৬ প্রচলন করা অপরিহার্য। এ ব্যাপারে যথাযথ ব্যব্স্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর। বিটিআরসিসহ সংশ্লিষ্টরা এ ব্যাপারে কাজ করছে। তিনি বলেন, ‘আইপিভি-৬ রাউটার ডিপ্লয়মেন্ট’ ডিজিটাল নিরাপত্তার প্রয়োজনে খুবই কার্যকর একটি প্রযুক্তি ।
 
ডিজিটাল প্রযুক্তির বিকাশের অগ্রদূত জনাব মোস্তাফা জব্বার উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেটকে ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়ক উল্লেখ করে বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ফলে দেশে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে। দেশে বর্তমানে ৫০০০ জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে এবং ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ২০০৮ সালে মাত্র সাড়ে সাত জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হতো এবং ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৮ লাখ। মন্ত্রী ডিজিটাল নিরাপত্তার প্রয়োজনে আইপিভি-৬ আপডেট করার জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ সর্বাধুনিক সংস্করণের তথ্যপ্রযুক্তি গ্রহণে পিছিয়ে থাকবে না। বিশ্বের সঙ্গে সমানতালে এগিয়ে যেতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। নতুন আইপিভি অ্যাড্রেসিং পদ্ধতিতে যেতে ইতিমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি স্ট্যাডি গ্রুপ গঠন করেছে। মন্ত্রী গুণগত মান এবং ব‌্যয় সাশ্রয়ী রাউটার তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
 
প্রতিনিধিদল ডিজিটাল প্রযুক্তির বিকাশে বাংলাদেশের অগগতির প্রশংসা করেন। প্রতিনিধিদলের অপর সদস‌্যরা হলেন হংকং কেএফএল এর জেনারেল ম‌্যানেজার লি হুই, স্থানীয় অংশিদার প্রতিনিধি, নেক্সট জে লিমিটেড বাংলাদেশের এমডি মো: নাজমুল আলম।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি