মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
26.8 C
Dhaka

উজানধলে শাহ আবদুল করিম লোক উৎসবের পৃষ্ঠপোষকতায় বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: বাউল সম্রাট শাহ্‌ আবদুল করিমের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিকাশের পৃষ্ঠপোষকতায় তাঁর জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী শাহ্‌ আবদুল করিম লোক উৎসব-২০২৩।

সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলদের মিলনমেলায় পরিণত হয় উৎসব প্রাঙ্গন। কালোত্তীর্ণ লোক গানের স্রষ্ট্রা বাউল সম্রাট শাহ্‌ আবদুল করিমকে গানে গানে, শ্রদ্ধায় স্মরণ করেন তাঁর ভক্ত-অনুসারীরা। প্রানের টানে, গানের টানে সারাদেশ থেকে ছুটে আসেন অসংখ্য শ্রোতা। লোক গানের পাশাপাশি একুশে পদকপ্রাপ্ত এই অমর স্রষ্টাকে নিয়ে ছিলো স্মৃতিচারণও।

শাহ্‌ আবদুল করিম পরিষদের আয়োজনে, দেশের সবেচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সহযোগিতায় শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টায় সমবেত গানের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনব্যাপী এই লোক উৎসব। শাহ্‌ আবদুল করিমের একমাত্র ছেলে উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক শাহ্‌ নূর জালালের সভাপতিত্বে বাউল সম্রাটের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। এছাড়া বিকাশ এর রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের ইভিপি হুমায়ুন কবির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লোক উৎসব উপলক্ষ্যে আবদুল করিম স্মৃতি সংগ্রহশালার সামনে ও গ্রামের মাঠে মেলা বসে। উল্লেখ্য ২০০৬ সাল থেকে ধল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত হয়ে আসছে শাহ্‌ আবদুল করিম লোক উৎসব।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহ্‌ আবদুল করিম সাধারণের জন্য গান গাইতেন। তাঁর গানে ফুটে উঠেছে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার কথা, আছে শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের অধিকারের কথা, আছে প্রেম, বিরহের অনন্য উপ্যাখানও। তাঁর গানে রয়েছে নিজেকে জানার কথা ও মানুষের জন্য জীবনমুখী দিকনির্দেশনা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি