শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
25.8 C
Dhaka

স্মার্টফোন কিনে লাখপতি হওয়ার সুযোগ

টেকভিশন২৪ ডেস্কঃ ওয়ালটন মোবাইল ক্রেতাদের জন্য নিয়ে এলো লাখপতি হওয়ার সুবর্ণ সুযোগ। এখন নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনেই পেতে পারেন সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত গিফট ভাউচার। নতুন বছর উপলক্ষ্যে ‘কিনলেই লাখপতি’ অফারে এমন সুযোগ দিচ্ছে বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের মোবাইল বিভাগ।

জানা গেছে, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট থেকে নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনলেই লাখপতি হওয়ার সুযোগ মিলছে। এক্ষেত্রে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার গিফট ভাউচার পাচ্ছেন ক্রেতারা। এ সুযোগ থাকছে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত।

ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্সের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন বলেন, ওয়ালটন মোবাইল সব সময় সর্বোচ্চ ক্রেতাসুবিধা দিয়ে আসছে। এরই প্রেক্ষিতে ক্রেতাদের নতুন বছরটি রাঙিয়ে দিতে জানুয়ারি মাসের শুরুতেই আমরা লাখপতি হওয়ার সুযোগ নিয়ে এসেছি। এর সঙ্গে থাকছে আকর্ষণীয় ইন্টারনেট বান্ডেল ফ্রি। আশা করছি লাখপতি হওয়ার এ সুযোগ ক্রেতাদের মাঝে দারুণ সাড়া ফেলবে।

ওয়ালটন
ওয়ালটন

ওয়ালটন মোবাইলের যেসব মডেলে ১ লাখ টাকা পর্যন্ত গিফট ভাউচার পাওয়ার সুযোগ থাকছে।

প্রিমো এফ১০: ২ জিবি র‌্যাম, ৩২ জিবি রম মূল্য- ৬,৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

প্রিমো জিএইচ১১: ২ জিবি র‌্যাম, ৩২ জিবি রম মূল্য- ৮,৭৯০ টাকা (ভ্যাট ছাড়া)। ৪ জিবি র‌্যাম, ৩২ জিবি রম মূল্য- ১০,৩৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

প্রিমো জিএইচ১০আই: ২জিবি র‌্যাম, ৩২ জিবি রম মূল্য- ৮,২৯০ টাকা (ভ্যাট ছাড়া)।

প্রিমো এইচ১০: ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি রম মূল্য- ১৩,৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

প্রিমো আর১০: ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি রম মূল্য- ১২,৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

অরবিট ওয়াই৫০: ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি রম মূল্য- ১২,৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং কো-অর্ডিনেটর রুবায়েত রহমান চৌধুরী জানান, লাখপতি অফার পেতে নির্দিষ্ট মডেলের স্মার্টফোনটি কেনার পর ওই হ্যান্ডসেটের মেসেজ অপশন থেকে বিও লিখে একটি স্পেস দিয়ে ক্রয়কৃত মোবাইলের আইএমইআই (BO<SPACE>IMEI) লিখে ০১৭৫৫৬১১১১১ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি মেসেজে ক্রেতাকে গিফট ভাউচারের পরিমাণ জানিয়ে দেয়া হবে। এক্ষেত্রে বিক্রেতা ক্রেতাকে সহায়তা করবেন।

বাংলাদেশে তৈরি ওয়ালটনের এই স্মার্টফোনগুলোতে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন গ্রাহক। রয়েছে ১ বছরের ওয়ারেন্টি।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি