শনিবার, জুন ১৩, ২০২৬
27.8 C
Dhaka

সেরা ১০ দলের মাঝে বিডিঅ্যাপস এর পুরস্কার বিতরন করেন আইসিটি প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্কঃ ন্যাশনাল হ্যাকাথন ২০২২ প্রতিযোগিতার সেরা ১০ দলের মাঝে পুরস্কার বিতরন করে ন্যাশনাল অ্যাপস্টোর, বিডিঅ্যাপস। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত গালা ইভেন্টে এই পুরস্কার প্রদান করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন ২০২২” এর এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রবি পরিচালিত বিডিঅ্যাপস আইসিটি বিভাগের সহযোগে এ জাতীয় হ্যাকাথনের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন তরুণ অ্যাপস ডেভেলপাররা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে। তিনি বলেন ”বিডিঅ্যাপস একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন দেশের তরুণ, তরুণীদের প্রযুক্তি নির্ভর দক্ষ জনসন্পদ হিসেবে গড়ে তুলতে আইসিটি বিভাগ অগমন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, ব্লকচেইন, রোবটিকস, সাইবার সিকিউরিটিসহ ফ্রন্টিয়ার টেকনোলজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

ন্যাশনাল হ্যাকাথন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

তিনি বলেন বর্তমানে আইটি, আইটিইএস খাত থেকে রপ্তানি আয় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। আগামী ২০২৫ সালে আমাদের ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি আমারা। আমাদের তরুণ অ্যাপস ডেভেলপারদের সহযোগিতায় আমাদের সেই লক্ষমাত্রা অর্জনে সক্ষম হবে বলে তিনি জানান।

দদঅনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস’র (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ, রবি আজিয়াটা লিমিটেডের সিইও রাজীব শেঠি, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ।
পরে প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, মোট ২ হাজার দলে ভাগ হয়ে প্রতিযোগিতায় ৫ হাজার অ্যাপ ডেভেলপার অংশগ্রহণ করেন। জাতীয় পর্যায়ের হ্যাকাথনের পূর্বে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে পাঁচটি আঞ্চলিক পর্যায়ের হ্যাকাথনের আয়োজন করা হয় যেখানে সারা দেশের অ্যাপস ডেভেলপাররা অংশ নেন। আঞ্চলিক হ্যাকাথন শেষে ৩৬টি দলকে মাসব্যাপী অনলাইন মেন্টরশিপ প্রদান করে ১৫টি স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান। পরবর্তীতে দলগুলো ৪-৫ নভেম্বর আয়োজিত জাতীয় পর্যায়ের হ্যাকাথনে প্রতিদ্বন্দ্বিতা করে, যার মধ্যে থেকে সেরা ১০টি দল প্রতিযোগিতার বিজয়ী হিসেবে নির্বাচিত হয়।

প্রতিযোগিতার শীর্ষ দল হিসেবে নির্বাচিত হয় টিম হাকো। টিম এনইউবি ও টিম সাঙ্গু যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতার শীর্ষ তিনটি দলকে পুরষ্কার হিসেবে যথাক্রমে দুই লাখ, এক লাখ পঁচিশ হাজার এবং পঁচাত্তর হাজার টাকা প্রদান করা হয়। সেরা ১০টি দলকে পুরস্কার হিসেবে সর্বমোট মোট পাঁচ লাখ টাকা প্রদান করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি