শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

ওয়ালটন ‘প্রিমো আর নাইন’ ফোনে বিশেষ ডিসকাউন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দুর্দান্ত ফিচারের আরেকটি দারুণ স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগ। সাশ্রয়ী মূল্যের ফোনটির মডেল ‘প্রিমো আর নাইন’। এতে ব্যবহৃত হয়েছে বড় ডিসপ্লে, শক্তিশালী র‌্যাম ও ব্যাটারি, এআই ট্রিপল ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার। অনলাইন থেকে ক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ ডিসকাউন্টসহ নানা সুবিধা।

জানা গেছে, দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১১,৯৯৯ টাকায়। তবে ‘তুফানি সেল’ ক্যাম্পেইনে ওয়ালটন গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম ই-প্লাজা (eplaza.waltonbd.com) এবং ওয়ালকার্ট (walcart.com) থেকে ফোনটি কিনলে ১,৫০৯ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। ফলে এর দাম পড়ছে মাত্র ১০,৪৯০ টাকা। এ সুযোগ থাকছে ১ জুলাই, ২০২২ পর্যন্ত। মোবাইল ব্যাংকিং মাধ্যম নগদ ব্যবহার করে ওয়ালকার্ট থেকে ফোনটি ক্রয়ের ক্ষেত্রে থাকছে আরো ১০ শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ ৪০০ টাকা) এবং ফ্রি হোম ডেলিভারি।

ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্সের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, ‘প্রিমো আর নাইন’ ফোনটি অরোরা গ্রিন এবং ম্যাগনেটিক ব্ল্যাক রঙে বাজারে এসেছে। এতে রয়েছে ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিউ-ড্রপ ডিসপ্লে। আইপিএস ইনসেল প্রযুক্তির পর্দার রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে ব্যবহৃত হয়েছে ১.৮ গিগাহার্জ গতির শক্তিশালী হেলিও জি২৫ অক্টাকোর প্রসেসর। যার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ১২ ন্যানোমিটার ফিনফিট এবং হাইপারইঞ্জিন টেকনোলজি। গ্রাফিক্স হিসেবে আছে পাওয়ার ভিআর জিই৮৩২০। রয়েছে ৩ গিগাবাইট এলপিডিডিআর৪ র‌্যাম এবং ৩২ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ। ফোনটিতে ১২৮ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সুবিধা রয়েছে।

‘প্রিমো আর নাইন’ স্মার্টফোনটির অন্যতম বিশেষ ফিচার এর ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ এআই ট্রিপল (তিন) ক্যামেরা সেটআপ। যার প্রধান সেন্সরটি ১৩ মেগাপিক্সেলের। ফলে এই ফোনে ছবি হবে ঝকঝকে ও নিখুঁত। আকর্ষণীয় সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে ২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। উভয় ক্যামেরায় ফুল এইচডি রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যাবে।

ক্যামেরার বিশেষ ফিচারের মধ্যে রয়েছে পিডিএএফসহ অটোফোকাস, প্রো মোড, ম্যাক্রো, ৫পি লেন্স, পোরট্রেইট, ফোরএক্স ডিজিটাল জুম, হোয়াইট ব্যালান্স, জিফ, সেলফ টাইমার, টাচ ফোকাস, ফিংগার ক্যাপচার, স্লো মোশন, টাইম-ল্যাপস, প্যানোরামা, ফিল্টার, নাইট, বিউটি মোড, ব্র্যান্ড ওয়াটার মার্ক, ইন্টেলিজেন্ট স্ক্যানিং ইত্যাদি।

দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্টসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক, রেকর্ডিংসহ এফএম রেডিও, ডার্ক মোড, স্মার্ট টাচ, জেসচার নেভিগেশন, ভিওএলটিই বা ভোল্টি সাপোর্টসহ থ্রি ইন ওয়ান ডুয়াল ফোরজি সিম স্লট, ওটিএ, ওটিজি, অ্যান্ড্রয়েড অটো ইত্যাদি।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি