শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
29.6 C
Dhaka

ভিডিও কনটেন্ট তৈরির জনপ্রিয় ব্রান্ড “ঝিউন ক্রেন এম৩” বাজারজাত করছে স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: পেশাদার ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের কাছে বিশ্বব্যাপী জনপ্রিয় ব্রান্ড ঝিউন ব্রান্ডের সকল পণ্য ওয়ারেন্টিসহ বাংলাদেশে বাজারজাত করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এরই ধারাবাহিকতায় স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের মার্কেটে নিয়ে এসেছে ঝিউনের লেটেস্ট প্রডাক্ট ক্রেন এম৩, সর্বাধুনিক এই গিম্বলটি ব্যবহার করা যাবে মিররলেস ক্যামেরা একশন ক্যামেরা এবং স্মার্ট ফোনের সঙ্গে। সেসঙ্গে এই গিম্বলটিতে থাকছে টাচস্ক্রিন ডিসপ্লে, বিল্ট-ইন লাইট এবং অ্যাপ কন্ট্রোলের সুবিধা এখন থেকে ঝিউন ক্রেন এম৩ গিম্বলটি সহ এই ব্রান্ডের যেকোনো প্রযুক্তিপণ্য স্মার্ট টেকনোলজিসের যেকোনো শোরুমে পাওয়া যাবে স্ট্যান্ডার্ড এবং কম্ব প্যাকেজে। এছাড়া, গ্যাজেট অ্যান্ড গিয়ার এবং অনলাইন মার্কেটপ্লেস দারাজে থেকেও এসব ডিভাইস যে কেউ কিনতে পারবেন।

ঝিউন ক্রেন এম৩

বাংলাদেশে ঝিউনের অনুমোদিত প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বাজারের অন্যান্য ব্রান্ডের প্রোডাক্ট থেকে মান ও জনপ্রিয়তার দিক থেকে অনেকদূর এগিয়ে থাকা প্রতিটি অথোরাইজড ঝিউন প্রোডাক্টের সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়ারও ঘোষণা দিয়েছে।

স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের চাহিদার কথা চিন্তা করে দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির ও বাজেট-বান্ধব ঝিউন প্রোডাক্ট বাজারজাত শুরু করেছে স্মার্ট টেকনোলজিস। এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা পেতে ঝিউনের সকল ধরনের প্রোডাক্ট কেনার আগে স্মার্ট ওয়ারেন্টি স্টিকার দেখে পণ্য কেনার অনুরোধ জানাচ্ছি।”

পেশাদার ছবি ও ভিডিও ধারণের জন্যে ক্যামেরাতে অনেকে গিম্বল ব্যবহার করে থাকেন। গিম্বল হলো এমন এক ডিভাইস যা বিভিন্ন ধরনের ক্যামেরা যুক্ত করা হলে স্থিরচিত্র এবং ভিডিও ধারণের সময় ক্যামেরাটি স্বংয়ক্রিয়ভাবে স্থির থাকে। বাজারে স্মার্টফোন ও ক্যামেরার জন্য আলাদা আলাদা গিম্বল পাওয়া যায়।

দেশের বাজারে বিভিন্ন মডেলের ঝিউন পণ্যের দাম ও বিস্তারিত জানতে চোখ রাখুন ঝিউনের অনুমোদিত প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড-এর ফেইসবুক পেজ এবং ওয়েবসাইটে। সেসঙ্গে ঝিউন বাংলাদেশের অফিশিয়াল ফেইসবুক পেজে https://www.facebook.com/zhiyunbd ।

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি