রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

হুয়াওয়ে ও সোডেক্সোও অংশীদারিত্বে ইন্টেলিজেন্ট ডিজিটাল সল্যুশন তৈরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যাটারিং ও কালিনারি শিল্পে সম্পূর্ণ নতুন মাত্রাদানে শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং বিশ্বের অন্যতম সর্ববৃহৎ ক্যাটারিং সেবাদাতা প্রতিষ্ঠান সোডেক্সো যৌথভাবে কাজ করছে। প্রতিষ্ঠান দু’টি যৌথ অংশীদারিত্বে ‘সিফুড’ শীর্ষক একটি ইন্টেলিজেন্ট ডিজিটাল সল্যুশন তৈরি করেছে।

সিফুড ডিজিটাল সল্যুশনটি হুয়াওয়ে অ্যাটলাস এআই প্ল্যাটফর্ম ও এআই ইমেজ রিকগনিশনের সমন্বয়ে  তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন খাবারগুলো স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করা যাবে। এআই ইঞ্জিন বিভিন্ন খাবারের দাম হিসেব করতে পারবে এবং ডিজিটাল পেমেন্ট পদ্ধতির মাধ্যমে মূল্য পরিশোধের বিষয়টি নিশ্চিত করবে।

বিভিন্ন ধরণের রেস্টুরেন্ট আমাদের সামনে প্রচলিত এবং ভিন্নধর্মী খাবার নিয়ে হাজির হচ্ছে। এই খাবারগুলোর ঐতিহ্যও বেশ সমৃদ্ধ। তবে, এই খাবারগুলোর মূল্যমান নির্ধারণ, পুষ্টির বিষয় এবং এগুলো কতটুকু পরিমাণ খাওয়া দরকার এই বিষয়গুলো নিরূপণ আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এ ধরণের সমস্যা এড়াতেই হুয়াওয়ে এবং সোডেক্সো সিফুড সল্যুশন নিয়ে এসেছে।

যে কোন খাবারের বিভিন্ন দিক দশমিক ৩ সেকেন্ডের মধ্যে শনাক্তকরণে এই প্রোগ্রামটি ডিপ মেট্রিক লার্নিং ব্যবহার করে। নমুনা ও সাধারণ ডাটা সংগ্রহ করে এটি সাধারণত ছবিগুলো প্রক্রিয়া করবে। পরে, বিভিন্ন ধরনের খাবারগুলো বিভিন্ন ভোক্তার পছন্দের সাথে মিলবে। এর ক্লাউড প্রযুক্তি ভিত্তিক একটি সক্রিয় সেলফ-ট্রেনিং প্ল্যাটফর্ম রয়েছে, যা প্রতিটি ইনপুটের সাথে সাথে পরিবর্তিত হয়। সিফুড ইঞ্জিনটি ডাটা নেয় এবং প্রতিটি ইনপুটের সাথে সাথে এটি আরো কার্যকরী উপায়ে কাজ করে।

প্যারিসভিত্তিক ক্যাটারিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সোডেক্সো। প্রতিষ্ঠানটির ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানির স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানটির পেশাদার শেফ, ডায়েটিশিয়ান এবং কিচেন স্টাফ রয়েছে এবং সোডেক্সো বিশ্বব্যাপী বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতাল, নার্সিং হোম ও কারখানায় সেবা প্রদান করে থাকে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি