রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

সাইবার জগতে বাংলা ভাষার সর্বজনীন গ্রহণযোগ্যতা দিবস ২০২৩

টেকভিশন২৪ ডেস্ক: অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) এবং বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (BIGF) যৌথভাবে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (ICANN) এর সহযোগিতায় আগামী ২৭ এবং ২৮, মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দে দুইদিন ব্যাপী Universal Acceptance Day 2023 উদযাপনের কর্মসূচি গ্রহণ করেছে।

অনুষ্ঠানটি বিটিআরসি’র প্রধান সম্মেলন কক্ষ (কক্ষ নং-৭১১), রমনা, ঢাকাতে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি কামনা করছি।

এই দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় পর্যায়ের অংশীজনগণ Universal Acceptance বিষয়ে আরও অধিকতর সচেতন ও উৎসাহী হবার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে আঞ্চলিক এবং বৈশ্বিক সম্প্রদায় ও সংস্থাসমূহের সাথে আরও নিবিড় ও সুসংহতভাবে কাজ করার ক্ষেত্র প্রশস্ত করবে। উক্ত আয়োজনটিতে Universal Acceptance Steering Group (UASG), ICANN, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে সর্বজনীন গ্রহণযোগ্যতার বিষয়ে প্রশিক্ষণ, সচেতনতা এবং কৌশল সম্পর্কিত বিষয়াদির উপর বিভিন্ন অধিবেশন পরিচালনা করা হবে।

Universal Acceptance বা সর্বজনীন গ্রহণযোগ্যতার বাস্তবিক প্রায়োগিক ও প্রযুক্তিগত দিক রয়েছে যার ফলে যেকোন স্ক্রিপ্ট, ভাষা বা অক্ষর নির্বিশেষে ইন্টারনেট জগতের সকল ডোমেনের নাম এবং ইমেল ঠিকানা বিভিন্ন অ্যাপ্লিকেশন, ডিভাইস এবং সিস্টেমের মাধমে এর ব্যবহার উপযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এছাড়াও ই-মেইল অ্যাড্রেস ইন্টারন্যাশনালাইজেশন (EAI) স্টান্ডার্ড অনুযায়ী সর্বজনীন গ্রহণযোগ্যতার মাধ্যমে ই-মেইল এর ক্ষেত্রেও দেশীয় ভাষা ও স্ক্রিপ্ট ব্যবহারের সুযোগ অবারিত হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদে ব্যবসার পরিসর বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে ক্রমাগতভাবে বিকশিত ডোমেন নেইম এর সাথে নিজেদের ব্যবহার উপযোগী করে তোলার ভিন্ন কোন বিকল্প নাই।

এই আয়োজনে সরকারী দপ্তর, সুশীল সমাজ, বেসরকারী সংস্থা, একাডেমিয়া, মিডিয়া এবং প্রযুক্তিবিদ ও সকল স্টেকহোল্ডারদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। আপনার অবগতির জন্য বর্ণিত অনুষ্ঠানসূচি সংযুক্ত করা হয়েছে। আমরা আন্তরিকভাবে আশা করি যে, এই অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং আমাদের অনুষ্ঠান আয়োজন সার্থক ও সাফল্যমণ্ডিত করে তুলবে।

সর্বজনীন গ্রহণযোগ্যতা দিবস ২০২৩ শীর্ষক অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি আন্তরিকভাবে কাম্য। পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি