বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

শেষ হলো ২ দিনব্যাপী ন্যাশনাল এন্টারপ্রিনিউরশিপ সামিট ২০২৩

৩ ডিসেম্বর ২০২৩, রবিবার, ঢাকা: নানা প্রকার উদ্ভাবনী আইডিয়া নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে সমাপ্তি হলো ৫ম ন্যাশনাল এন্টারপ্রিনিউরশিপ সামিট ২০২৩ এর আসর। ২ দিনব্যাপী সামিটটি রাজধানী ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ১ ও ২ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি টেলিকমিউনিকেশন ক্লাব কর্তৃক আয়োজিত ও পিকাবু ডটকম এর পৃষ্ঠপোষকতায় উক্ত সামিটটির স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)। উক্ত আয়োজনটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তাদের উদ্ভাবনী ধারণা প্রদর্শনের সুযোগ প্রদানের পাশাপাশি বিনিয়োগকারীদের সাথে সংযোগ স্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

গত ২ ডিসেম্বর ২০২৩ শনিবার রাতে ৫ম ন্যাশনাল এন্টারপ্রিনিউরশিপ সামিট ২০২৩ এর সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শামস রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ড. মো: মিজানুর রহমান।

এছাড়া, সমাপনী অনুষ্ঠানে বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী এবং কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক ও প্রধান সোহাগ চন্দ্র দাস-সহ ৮৮ ইনোভেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর সিইও জে. কবির, এলিট ফোর্স এর সিটিও প্রকৌশলী আব্দুর রহমান রাকিব, টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের লেকচারার মোঃ খালিদ মাহবুব খান-সহ আরো অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন যে উদ্যোক্তা হল সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতার অধিকারী ব্যক্তি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। তিনি তরুনদের অনুপ্রাণিত করে বলেন যে এ ধরনের সামিট আয়োজন অত্যন্ত ইতিবাচক যা তরুণদের মধ্যে উদ্ভাবনী ধারনা সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রহ তৈরি করবে।

আবেদনকারীদের মধ্য থেকে উক্ত সামিটে ১৮টি দল অংশ নেয় এবং পিচিং এর মাধ্যমে তাদের উদ্ভাবনী আইডিয়া বিচারকদের নিকট উপস্থাপন করে। গত ১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার দিনব্যাপী পিচিং শেষে প্রাথমিকভাবে ১০টি আইডিয়া নির্বাচন করা হয়। নির্বাচিত আইডিয়াসমূহ গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে চূড়ান্তভাবে উপস্থাপন করে উক্ত ১০ মেধাবী দল। সবশেষে, বিজয়ী ৩ দলের নাম ঘোষনা করা হয়।

বিজয়ী হিসেবে “টিম ইকো শেল্টার” ১ম স্থান অর্জন করার মাধ্যমে পুরস্কার হিসেবে গ্রহণ করে ১০,০০০ টাকা। এছাড়া, টিম “হাইড্রো জোন” ২য় স্থান অর্জন করে ৬,০০০ টাকা এবং টিম “এসিস হাই” ৩য় স্থান অর্জন করে জিতে নেয় ৪,০০০ টাকা। এছাড়া, বিজয়ী ৩টি দলকেই সম্মাননা ক্রেস্টসহ সনদ তুলে দেয় অতিথি ও আয়োজক কর্তৃপক্ষ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি