শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

রোবটিক্স কোর্স চালু করেছে ড্যাফোডিল ইউনিভার্সিটি

টিভি২৪ ডেস্ক: রোবটিক্স বিষয়ের উপর দুইটি প্রফেশনাল কোর্স চালু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল রোবটিক্স ল্যাব।

কোর্স দুটি হচ্ছে হিউম্যানোইড রোবট ডেভলপমেন্ট ও রোবটিক্স প্রোসেস অটোমেশন ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট। কোর্স পরিচালনা করবেন ভারত, নেপাল ও শ্রীলংকার অভিজ্ঞ প্রশিক্ষকসহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) এক ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কোর্স দুটি চালুর ঘোষণা দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভূইয়া, ইউআইপাথ কমিউনিটি লিড শ্রীলংকার লাহিরু ফার্নান্দো, ইউআইপাথ বাংলাদেশ, শ্রীলংকা ও ইনডিয়ার সেলস ডিরেক্টর প্রিয়ম মন্ডল এবং ইউআইপাথ একাডেমিক অ্যালায়েন্স ইন্ডিয়ার প্রোগ্রাম ম্যানেজার বাসাভাদর্শন জিএন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ইমরান মাহমুদের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী প্রধান কৌশিক সরকার এবং রোবটিক্স ল্যাবের সুপারভাইজার হাফিজুল ইমরান। উল্লেখ্য, সীমিত সংখ্যক আসনে কোর্স দুটিতে ভর্তি শুরু হয়েছে। ক্লাস শুরু হবে নভেম্বর, ২০২০ থেকে।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, যারা অলস, অকর্মন্য, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন ঘটাতে আগ্রহী নয়, নিজের মানসিকার পরিরর্তন ঘটাতে চায় না, অচিরেই তাদের জায়গা দখল করে নেবে রোবট। কোভিডের এই সময় ইউরোপের অনেক দেশে রোবটের ব্যবহার মারাত্মকভাবে বেড়ে গেছে। ভাবিষ্যতে এর ব্যবহার আরও বাড়বে। সুতরাং পৃথিবীতে টিকে থাকতে হলে রোবটের ব্যবহার জানা ছাড়া উপায় নেই।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি