সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
32.8 C
Dhaka

রবি’র ২৮তম এজিএম: কর ব্যবস্থা যৌক্তিক না হলে শেয়ারহোল্ডারদের প্রত্যাশা পূরণ কষ্টসাধ্য

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে রবি আজিয়াটা লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার অনুষ্ঠিত হয়েছে। এবারের এজিএম হাইব্রিড পদ্ধতিতে স্বশরীরে এবং অনলাইনে অনুষ্ঠিত হয়।

সভায় রবি আজিয়াটা লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বিবেক সুদ; ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, রাজীব শেঠি, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এম. রিয়াজ রাশিদ,অন্যান্য বোর্ড সদস্য ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এজিএম পরিচালনা করেন কোম্পানি সচিব, সাহেদ আলম।

শেয়ারহোল্ডারদের উদ্দেশে রবি’র চেয়ারম্যান বিবেক সুদ বলেন, ‘২০২৩ সালে অসাধারণ কিছু উদ্যোগের মাধ্যমে রবি’র গুণগত সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেও এর প্রমাণ মিলেছে। ডিজিটাল ট্রান্সফর্মেশনের এই যাত্রায় গ্রাহকেরা রবিকে আপন করে নিয়েছে। তবে টেলিযোগাযোগ খাতে একটি বড় প্রতিবন্ধকতা হচ্ছে কর ব্যবস্থা। কর ব্যবস্থা যৌক্তিক না হলে শেয়ারহোল্ডারদের প্রত্যাশা পূরণ কষ্টসাধ্য হয়। এর বাইরে দেশের বিধি বিধান অনুসরণ করে আমরা ব্যবসার প্রবৃদ্ধিতে যা যা করার সবই করছি। আমাদের সম্মানিত সব শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানাই তারা তাঁদের মূল্যবান বিনিয়োগের কাঙ্খিত ফলাফল পেতে আমাদের সক্ষমতার ওপর আস্থা রেখেছেন।”

২০২৩ সালে রবি’র শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল দশমিক ৬১ টাকা। এ সময়ে বিনিয়োগকারীদের জন্য কোম্পানি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মাহবুব আনাম স্বপন

টেকভিশন২৪ ডেস্ক: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপি...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

দেশ ছাড়ার প্রসঙ্গে যা বললেন ফয়েজ আহমদ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক,...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সেমিকন্ডাক্টর খাতে ৩ হাজার ৫০০ জন পাবেন উচ্চতর প্রশিক্ষণ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের উন্নয়নশীল সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল তৈরি...

সর্বশেষ

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

জেফার-মুজার সাথে ভিভোর ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম

টেকভিশন২৪ ডেস্ক: রমজানের এই পবিত্র সময়কে বরণ করে নিতে...

সাজেক ভ্যালি অনুপ্রাণিত ডিজাইন নিয়ে আসছে অপো এ৬এস প্রো

টেকভিশন২৪ ডেস্ক: সাজেক ভ্যালির অপার্থিব সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে...

প্রোডাক্টিভিটির নতুন দিগন্ত নিয়ে বাংলাদেশে এলো সুপার আল্ট্রাওয়াইড মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম গেমিং, কনটেন্ট ক্রিয়েশন, কর্পোরেট মাল্টিটাস্কিং এবং...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি