বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করলো দারাজ

টেকভিশন২৪ ডেস্ক:এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (মার্চেন্ট) – অনলাইন ২০২০-২১’ বিভাগে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ অর্জন করেছে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/)।

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৩০ বছর এবং দেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের লক্ষ্যে মাস্টারকার্ড গত ১৮ নভেম্বর শেরাটন ঢাকার বলরুমে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম এবং গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ‘চার্জ দি অ্যাফেয়ার্স’ হেলেন লা ফেইভ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্টনার ব্যাংকসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ফিনটেক পার্টনার, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সারা দেশের মার্চেন্টরা। দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (মার্চেন্ট) – অনলাইন ২০২০-২১’ অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।   

এই অর্জনের ব্যাপারে দারাজ বাংলাদেশের হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পেমেন্টস মঞ্জুরি মল্লিক বলেন, “মাস্টারকার্ড সারা বিশ্বের অন্যতম প্রধান পেমেন্ট পার্টনার এবং দারাজের আর্থিক কার্যক্রমে এর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সম্মানজনক এই অ্যাওয়ার্ড অর্জন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

মাস্টারকার্ডের মতো নির্ভরযোগ্য পার্টনারদের সাথে এগিয়ে যাওয়ার মাধ্যমে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে পারবো বলে আশা করছি।”

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি