শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
26 C
Dhaka

ব্যাটারির অপচয় কমাতে লো-এনার্জি চিপ থাকবে নতুন আইফোনে

টেকভিশন২৪ ডেস্ক:  অ্যাপল আইফোন ১৫ সিরিজটি চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ লঞ্চ হবে বলে জানা গেছে। শোনা যাচ্ছে, উচ্চতর মডেল ‘প্রো ম্যাক্স’-এর পরিবর্তে আইফোন ১৫ আল্ট্রা হিসাবে লঞ্চ হতে পারে। যদিও অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে তাদের ফ্ল্যাগশিপ সিরিজটির সম্পর্কে কোনও ঘোষণা করেনি, তবে গত কয়েক সপ্তাহে আসন্ন ডিভাইসগুলি সম্পর্কে একাধিক লিক প্রকাশ্যে এসেছে।

ম্যাকরিউমার্স-এর রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৫ প্রো ম্যাক্স সহ আইফোন ১৫ প্রো মডেল দুটিতেই নতুন আল্ট্রা-লো এনার্জি মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হবে, যা নতুন ক্যাপাসিটিভ সলিড-স্টেট বাটনের মতো নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলিকে সক্রিয় করতে সক্ষম হবে, এমনকি পাওয়ার বন্ধ থাকা অবস্থাতেও। এটি অ্যাপলের বর্তমান সুপার-লো এনার্জি মোডকে প্রতিস্থাপন করবে বলে আশা করা হচ্ছে, যা আইফোন ফাইন্ড মাই লোকেটারের মাধ্যমে পাওয়ার বন্ধ করার পরেও খুঁজে পেতে সক্ষম করে এবং অ্যাপল পে এক্সপ্রেস মোডটি ব্যাটারি শেষ হওয়ার পরে পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করার অনুমতি দেয়।

এটি ডিভাইসের পাওয়ার বন্ধ থাকলেও বিদ্যমান ব্লুটুথ এলই/আল্ট্রা ওয়াইডব্যান্ড ফাংশনগুলির নিয়ন্ত্রণ গ্রহণ করবে বলে জানা গেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, চিপসেটটি ফোন বন্ধ বা চালিত থাকা অবস্থায় কোনও বিলম্বে না করে ক্যাপাসিটিভ বাটন প্রেস করা, হোল্ড করা, এমনকি নতুন ভলিউম আপ/ডাউন বাটন, অ্যাকশন বাটন এবং পাওয়ার বাটনের সাথে ৩ডি টাচের নিজস্ব ভার্সন সনাক্ত করবে।

এছাড়াও এই রিপোর্টে বলা হয়েছে যে, ইউনিফাইড ভলিউম বাটনে নিম্নোক্ত দুটি ফাংশনের মধ্যে অন্তত একটি থাকতে পারে – একটি হল বাটন প্রেস করার সময় ব্যবহৃত শক্তির পরিমাণের ওপর নির্ভর করে ভলিউম অ্যাডজাস্ট করা এবং অন্যটি হল আঙ্গুলের সাহায্যে বাটনটি ওপরে এবং নীচে সোয়াইপ করে ভলিউম পরিবর্তন করার অনুমতি দেওয়া।

ম্যাকরিউমার্স আরও দাবি করা হয়েছে যে, আইফোন ১৫ প্রো মডেলগুলিতে অ্যাপল ওয়াচ আল্ট্রার মতো একটি কাস্টমাইজযোগ্য মাল্টি ইউজ অ্যাকশন বাটন থাকবে। এটি আগের রিং/সাইলেন্ট সুইচটি প্রতিস্থাপন করবে, তবে বাটনটি কীভাবে প্রয়োগ করা হবে, তা উল্লেখ করা হয়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি