বুধবার, জুলাই ২২, ২০২৬
26.1 C
Dhaka

বিপিও শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বাক্কো’র চতুর্থ কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), গেল ২১শে আগস্ট, ঢাকাস্থ গুলশানে একটি ট্রেইনিং সেন্টারে “4th Bangladesh BPO Industry Roadmap” শীর্ষক কর্মশালা সফলভাবে আয়োজন করে।

বিপিও শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা সমূহ চিহ্নিতকরণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কার্যপরিধি নির্ধারণ করাই ছিল কর্মশালাটির মূল উদ্দেশ্য । বাক্কোর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত উপদেষ্টা মন্ডলী এবং সকল উপ-কমিটির চেয়ারম্যানগণ উক্ত কর্মশালায় উপস্থিত থেকে তাদের মূল্যবান পরামর্শ এবং নির্দেশনা প্রদান করেন । বাক্কোর এই কর্মশালায় স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিলো লিভারেজিং আইসিটি ।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ । তিনি বলেন, “বাক্কো ২০১২ থেকে শুরু করে এই বছর ৪র্থ বারের মত কর্মশালাটির আয়োজন করেছে, যাতে বিশ্বব্যাপী বিপিও শিল্পের যে চাহিদা তা অনুযায়ী বাংলাদেশের বিপিও শিল্পের সক্ষমতা নির্ণয় করে কর্মপরিকল্পনাগুলোর প্রয়োজনীয় পরিবর্তন করা যায়” । তাছাড়া বিভিন্ন সেশনে সকল অংশগ্রহণকারীরা নানা প্রকার কার্যক্রমের মাধ্যমে বিপিও শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিরূপণ করেন এবং সামগ্রিকভাবে তাদের মতামত প্রদান করেন ।

বাক্কোর সাধারন সম্পাদক তৌহিদ হোসেন সমাপনি বক্তব্যে বলেন, “আজকের এই কর্মশালাটির মাধ্যমে ২০২৫ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি শিল্পের লক্ষ্যমাত্রা অর্জনের যে কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে, তা বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে এবং সময়ে সময়ে সভা আয়োজনের মধ্য দিয়ে গৃহীত পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করতে হবে” ।

কর্মশালাটির সঞ্চালনা করেন লিভারেজিং আইসিটি এর পলিসি এডভাইজর সামি আহমেদ এবং ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এ. কে. সাব্বির মাহমুদ ।  

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি