মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
26 C
Dhaka

ব্যবসায়িদের সংগঠন “বাক্কো”র নতুন কার্যনির্বাহী কমিটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর দুই বছর মেয়াদে (২০২৪-২০২৬) বারো সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের নাম ঘোষিত হয়েছে।

২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে ডিজিকন টেকনোলজিস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরীফ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন নির্বাচিত হয়েছেন। জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে টাইমস এএসএল কল সেন্টার লিমিটেডের চেয়ারম্যান মোঃ আবুল খায়ের, সহ-সভাপতি হিসেবে অটোমেশন সলিউশনজ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তানভীর ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাই আউটসোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তানজিরুল বাসার এবং অর্থ সম্পাদক হিসেবে ইম্পেল সার্ভিস অ্যান্ড সলিউশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ খান, স্কাইটেক সলিউশন্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুসনাদ ই আহমেদ, নোবেল আইটি সলিউশন্স লিমিটেডের চেয়ারম্যান মোঃ ফজলুল হক, ভার্চুয়াল মার্কেট সলিউশন লিমিটেডের পরিচালক আব্দুল কাদের, আয়েশা সার্ভিসেস লিমিটেডের (এএসএল বিপিও) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ উদ্দীন আহমেদ এবং মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশন্স লিমিটেডের পরিচালক মেহেদী হাসান জুলফীকার।

বাক্কো কর্তৃক ঘোষিত অভিলক্ষ্য ও রূপকল্প যথাসময়ে বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। ২০২৫ সালের মধ্যে বিপিও শিল্পখাতে ১ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় তৈরি ও ১ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি বাক্কোর বর্তমান অভিলক্ষ্য। আর বাংলাদেশ সরকারের “স্মার্ট বাংলাদেশ ২০৪১”-লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করার পাশাপাশি বাংলাদেশকে আন্তর্জাতিক বিপিও শিল্পের অন্যতম গন্তব্যে পরিণত করাই বাক্কোর রূপকল্প। সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য প্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে নিরলসভাবে কাজ করার মাধ্যমে উক্ত লক্ষ্যমাত্রাসমূহ বাস্তবায়নে আশাবাদী বাক্কো কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত বারো সদস্য।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি