বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

নাসার গ্লোবাল জাজমেন্টে বাংলাদেশের ১৭ প্রজেক্ট মনোনীত

টেকভিশন ডেস্ক:  যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা সম্প্রতি তাদের ওয়েবসাইটে “নাসা স্পেস অ্যাপস প্রতিযেগিতার” প্রাথমিকভাবে মনোনীত প্রজেক্টের তালিকা প্রকাশ করেছে। বিশ্বের ১৫০ দেশের ৪১৩টি প্রজেক্টের মধ্যে বাংলাদেশের ১৭টি প্রজেক্ট প্র্রাথমিকভাবে মনোনীত হয়েছে। ৬ষ্ঠ বারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর তত্ত্বাবধানে “নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২০” বাংলাদেশ পর্বের বিজয়ী ও রানার্স আপ দলের ১৭ টি প্রজেক্ট জমা দেয় বেসিস, যার প্রতিটি প্রজেক্ট-ই নাসার গ্লোবাল জাজমেন্টের প্রাথমিক স্বীকৃতি পেয়েছে।

নাসার গ্লোবাল প্রতিযোগিতায় ২০২০-এ বিশ্বের ১৫০ দেশ থেকে ৩ হাজার ৮ শত টিমের মধ্য থেকে ২ হাজার ৩শ’র অধিক প্রজেক্ট জমা পড়ে। সেখান থেকে প্রাথমিকভাবে ৪১৩ টিমকে নাসা গ্লোবাল জাজমেন্টের মনোনয়ন দেয়। প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, আর্টিস্ট, শিক্ষাবিদ, উদ্যোক্তাসহ সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করাই লক্ষ্যেই এই প্রতিযোগিতা শুরু করেছে নাসা। আর এই প্রতিযোগিতায় অংশ নিতে বেসিস বাংলাদেশের ৯টি শহরে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২০ বাংলাদেশ নামে বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করে। সেখান থেকে প্রতিযোগিতায়  বিজয়ী ও রানার্স আপ দলের  ১৭টি প্রজেক্ট নাসায় জমা দেয় বেসিস। যার ১৭ টি প্রজেক্ট-ই নাসার প্রাথমিক মনোনয়নে স্থান পেয়েছে। এদিকে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে এবার ৫০ লাখ শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত করার পাশাপাশি ১ লাখ শিক্ষার্থীদের সরাসরি এ প্রতিযোগিতায় যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে। “নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২০”এ সহযোগি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে সিএসএ, সিএনইএস, জেএএক্সএ ও ইএসএ।

বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে, গার্মেন্টস খাতের বিকল্প এক্সপোর্টের খাত তৈরি করার লক্ষ্যে বাংলাদেশের আইটি কাজে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ দক্ষতার সাথে কোয়ালিটি সম্পন্ন কাজ করছে “নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২০এ” বাংলাদেশের ১৭টি প্রজেক্ট প্র্রাথমিকভাবে মনোনীত হওয়া তারই প্রমান। সরকারের ২০২৫ সাল নাগাদ ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার লক্ষ্যে বেসিস সত্রিুয়ভাবে সচেতনতার সাথে কাজ করছে। বাংলাদেশের সরকার ও কর্পোরেট প্রতিষ্ঠানসমূহের প্রতি আমাদের আহবান, আইটি কাজে কেবলমাত্র বিদেশী প্রতিষ্ঠানের উপর নির্ভর না করে, দেশীয় প্রতিষ্ঠানসমূহের উপর নির্ভর করা এখন সময়ের দাবি”।

বেসিসের পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২০ এর আহ্বায়ক দিদারুল আলম সানি বলেন, “প্রতিবারের মতো এবারো বেসিস এর তত্ত্বাবধানে নাসাতে আমাদের দেশের ১৭ টি প্রজেক্ট জমা দিয়েছিলাম। যার প্রতিটি প্রজেক্ট-ই এ বছর নাসার গ্লোবাল জাজমেন্টের মনোনয়নে স্বীকৃতি পেয়েছে, যা আমাদের দেশের জন্য খুবই আনন্দের। এছাড়া আমাদের দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তার প্রমাণও বলা যেতে পারে এটি। আমরা আশা করছি ২০১৮ সালের মতো এবছরও আমার নাসা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হতে পারবো”।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ এর উপদেষ্টা আরিফুল হাসান অপু বলেন, “নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২০এর গ্লোবাল জাজমেন্টে প্রাথমিকভাবে বাংলাদেশ শতভাগ মনোনয়ন পেয়েছে। এটি আমাদের জন্য গৌরবের, আমরা বিশ্বাস ও প্রত্যাশা করি সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে এবং আশা করছি এবারও চ্যাম্পিয়ান হবো।”

উল্লেখ্য, ২০১২ সাল থেকে বিশ্বের বিভিন্ন টিম পৃথিবী এবং মহাকাশে বাস্তব-বিশ্বের সমস্যাগুলো সমাধান করার জন্য নাসার উন্মুক্ত ডেটা নিয়ে কাজ করছে। প্রতি বছরের নির্দিষ্ট সময়ে নাসার গ্লোবাল অর্গানাইজিং টিমের সহায়তায় বিশ্বজুড়ে শত শত রিজিওনাল শীর্ষস্থানীয়রা ইভেন্টের আয়োজন করে। যেখানে অংশগ্রহণকারীরা নাসার প্রস্তাবিত চ্যালেঞ্জগুলোর সমাধান করে গেমস, স্মার্টফোন এবং কম্পিউটার অ্যাপস, ভিডিও, শিক্ষাদানের সরঞ্জামসহ আরো অনেক কিছু তৈরি করে। তার প্রেক্ষিতে গত ৪ অক্টোবর ভার্চুয়ালি নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ- ২০২০ বাংলাদেশ সাফল্যের সাথে শেষ হয়। ভার্চুয়ালি ৪৮ ঘণ্টা টানা হ্যাকাথনের পর যাচাই পর্যবেক্ষণ শেষে ৬০টি প্রকল্প থেকে শীর্ষ ১৭ টি প্রজেক্ট নির্বাচিত করা হয়, সেই ১৭ প্রজেক্ট পরবর্তীতে নাসাতে পাঠানো হয়। এর আগে নাসা থেকে ২০১৮ সালে বেস্ট ডাটা ইউজার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি