রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা পেমেন্টে ‘নগদ’ দিচ্ছে বিশাল ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বেশকিছু হাসপাতাল, মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ডেন্টাল কেয়ারে চেকআপের ফি ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করলে গ্রাহকেরা পাচ্ছেন বিশেষ ছাড়। গ্রাহকদের নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণের মূল্য পরিশোধের ওপর বিশেষ ছাড়ের এই অফার নিয়ে এসেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। বিভিন্ন মেয়াদের এই অফারগুলো চলবে বছরজুড়ে।

এখন থেকে ‘নগদ’ গ্রাহকরা ইউনাইটেড হাসপাতোলে বিশেষ হেলথ চেকআপ-এ ‘নগদ’ পেমেন্টে পাচ্ছেন ২,৩৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। গ্রাহকেরা ইউনাইটেড হাসপাতালে এই অফার উপভোগ করতে পারবেন আগামী ৩১ মে পর্যন্ত। সেক্ষেত্রে ‘নগদ’ অ্যাপে বা *১৬৭# (ইউএসএসডি) ডায়ালের মাধ্যমে মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে। অফারটি একাধিকবার উপভোগ করা যাবে।

এ ছাড়া নিজের বা আপনজনদের নিয়মিত হেলথ চেকআপের জন্য ‘সাকিব ৭৫ হেলথ কেয়ার’ থেকে ১,০০০ টাকার হেলথ কার্ড কিনে ‘নগদ’ পেমেন্টে ৬০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। এই অফারটিও গ্রাহকেরা একাধিকবার উপভোগ করতে পারবেন। মার্চেন্টের ওয়েবসাইটের মাধ্যমে হেলথ কার্ড কিনে ‘নগদ’ অ্যাপ অথবা *১৬৭# (ইউএসএসডি) ডায়ালের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এই অফারটি চলবে আগামী ১৫ জুলাই ২০২২ পর্যন্ত।

পাশাপাশি অনেক গ্রাহকরা এখন দীর্ঘমেয়াদি রোগ, বিশেষ করে বাত- ব্যাথা ও পক্ষাঘাতের মতো রোগ নিরাময়ে ফিজিওথেরাপি নিয়ে থাকেন। সেই বিবেচনায় ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের নির্দিষ্ট সার্ভিসের পেমেন্ট ‘নগদ’- এ প্রদান করে গ্রাহকেরা পাচ্ছেন ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। অফারটি চলবে ১৫ জুলাই ২০২২ পর্যন্ত। সেক্ষেত্রে অবশ্যই ‘নগদ’ অ্যাপ বা *১৬৭# (ইউএসএসডি) ডায়ালের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

জায়ন্যাক্স  হেলথ-এ সব ধরনের স্বাস্থ্যসেবার পেমেন্ট ‘নগদ’-এর মাধ্যমে করে গ্রাহকেরা উপভোগ করতে পারছেন ২০ শতাংশ ডিসকাউন্ট, যা চলবে আগামী ১৫ জুলাই  পর্যন্ত। অফারটি পেতে গ্রাহকদের ‘নগদ’ অ্যাপ বা *১৬৭# (ইউএসএসডি) অথবা অনলাইনের  মাধ্যমে জায়ন্যাক্স  হেলথ-এর ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে পেমেন্ট করতে হবে।   

তাছাড়া ডেন্টাল চিকিৎসায় ‘ডেন্টাল পিক্সেল’ হাসপাতাল থেকে নির্দিষ্ট ডেন্টাল চিকিৎসা নিয়ে ‘নগদ’ পেমেন্টে গ্রাহকরা আগামী ১৫ জুলাই পর্যন্ত উপভোগ করতে পারছেন ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। ‘নগদ’ অ্যাপে বা *১৬৭# (ইউএসএসডি) ডায়ালের মাধ্যমে বা মার্চেন্ট কিউআর ব্যবহার করে ডেন্টাল পিক্সেল অ্যাকাউন্টে পেমেন্ট করলেই উপভোগ করা যাবে অফারটি।

শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিতে ‘লাইফস্প্রিং’ ও ‘বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড’ থেকে মানসিক স্বাস্থ্যসেবার পেমেন্ট ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করে গ্রাহকেরা যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন। লাইফস্প্রিং-এ এই অফার চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ারে আগামী ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত। অফারগুলো উপভোগ করা যাবে মার্চেন্ট কিউআর কোড দিয়ে ‘নগদ’ অ্যাপ অথবা *১৬৭# ডায়ালের মাধ্যমে পেমেন্ট করে।

এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘আমার বিশ্বাস এই অফারগুলো গ্রাহকদের শারীরিক সুস্থতা নিশ্চিতে সাহায্য করবে। ডিজিটাল লেনদেনের নতুন চাহিদা পূরণ ও সাশ্রয়ী সেবা দিতে ‘নগদ’ এই ধরনের আরও নতুন নতুন উদ্যোগ নিয়ে আসবে।’

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি