বুধবার, মার্চ ৪, ২০২৬
31.2 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে জব উৎসব ২০২৩

উচ্চ শিক্ষার একটি অন্যতম প্রধান লক্ষ্য হল দক্ষ ও যোগ্য মানব সম্পদ তৈরির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা। এই লক্ষ্য নিয়েই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামী ২৪ থেকে ২৫ নভেম্বর ২০২৩ ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়ায় দ্বিতীয় বারের মত আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম বড় জব উৎসব ডিআইইউ জব উৎসব ২০২৩। দু’দিন ব্যাপি এই আয়োজনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ ।

জব উৎসবে ২০০টি প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা প্রায় ৩০০০ চাকরি এবং প্রায় ১০০০টি ইন্টার্নশিপ অফার নিয়ে উপস্থিত থাকবেন। দু’দিনের এই জব উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চুড়ান্ত বর্ষের কিংবা সম্প্রতি গ্রাজুয়েশন সম্পন্ন করা কমপক্ষে ৪২০০ চাকুরি প্রত্যাশি অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও এই জব উৎসবে থাকবে ২০৪০০ শিক্ষার্থীর স্ব মূল্যায়ন প্রশিক্ষণ, অন-ক্যাম্পাস জব, ইন্টার্ণশীপ, চাকুরি পরিবর্তন, কর্মসংস্থানের দক্ষতা পরীক্ষা এবং আ্যালামনাই ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্ক তৈরির সুযোগ।

আজ ২০ নভেম্বর রাজধানীর ধানমিন্ডতে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলাপমেন্ট সেন্টারের উপদেষ্টা ও ড্যাফোডিল ফ্যামিলির গ্রæপ সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড সৈয়দ আকতার হোসেন, বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাসুম ইকবাল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ রাশেদ হায়দার নূরী, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগরে প্রধান আফতাব হোসেন ও ক্যারিয়ার ডেভেলাপমেন্ট সেন্টারের পরিচালক ড. তানভীর ফিত্তিন আবীর ।

বিগত বছরের ইভেন্টের দুর্দান্ত সাফল্যের উপর ভিত্তি করে, এ বছরের জব উৎসবের জন্য শীর্ষ সংস্থা এবং মেধাবী ছাত্রদের আরও বেশি চিত্তাকর্ষক সমাবেশের জন্য প্রস্ততি নেয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন সাংবাদিক মহিউদ্দিন আহমেদ

টেকভিশন২৪ ডেস্ক: সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

সর্বশেষ

বিটিআরসির মিডিয়া উইং এ নতুন কর্মকর্তা আব্দুস শাহীদ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি’র মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স উইংয়ের উপ-পরিচালক...

‘ড্রোন হামলায়’ অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত

টেকভিশন২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টার...

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির ক্যাম্পেইন ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি রমজান উপলক্ষে...

তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন সাংবাদিক মহিউদ্দিন আহমেদ

টেকভিশন২৪ ডেস্ক: সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের...

বিওয়াইডি সিলায়ন ৫ তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক...

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি