বুধবার, এপ্রিল ৮, ২০২৬
24 C
Dhaka

ডিডস সাইবার হামলার বিষয়ে সরকারি সংস্থার সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সরকারের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) এর নিয়মিত পর্যবেক্ষণে অতি সম্প্রতি বাংলাদেশে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল-অফ-সার্ভিস (DDoS) সাইবার আক্রমণ পরিলক্ষিত হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ সকল গুরুত্বপূর্ণ সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহনের অনুরোধ করা হয়েছে। 

আজ বিজিডি ই-গভ সার্ট-এর প্রকল্প পরিচালক ও ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (অপারেশন), তারেক এম. বরকতউল্লাহ’র বরাতে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিস্ট্রিবিউটেড ডিনায়েল-অফ-সার্ভিস (DDoS) এক ধরনের সাইবার আক্রমণ যা সাইবার অপরাধী দ্বারা নিয়ন্ত্রিত বিস্তৃত বটনেট থেকে কোন সুনির্দিষ্ট আইটি পরিকাঠামোকে লক্ষ্য করে নিয়মিত সেবা প্রদানে বাধা  প্রদানের জন্য পরিচালিত হয়। এই ডিস্ট্রিবিউটেড ডিনায়েল-অফ-সার্ভিস (DDoS) সাইবার আক্রমণে TCP Push Flood, UDP Flood, TCP RST flood, TCP SYN Flood, TCP Window Size flood, IP fragment flood DDos অ্যাটাক ভেক্টরের আধিক্য পাওয়া গিয়েছে। 

উদ্ভুত পরিস্থিতির কারণে বাংলাদেশে সকল গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে নিরাপদ রাখতে ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ডিজিটাল নিরাপত্তা সুরক্ষা গাইডলাইন’ অনুসরণ-পূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এন্টি-ডিডস (Anti-DDOS) হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন/হালনাগাদ করে সঠিক Anti-DDoS Protection Threshold লিমিট সেট  করবার জন্য সুপারিশ করা হলো।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি