শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

উন্নয়ন-মুনাফা যেন প্রকৃতির ক্ষতি না করে: ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়ক

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে উন্নয়ন-মুনাফা যেন প্রকৃতির ক্ষতি না করে সেই বিষয়টির প্রতি লক্ষ্য রাখার ওপর গুরুত্বারোপ করেছেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান।

রোববার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা স্টুডিও, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জেন্ডার রেস্পন্সিভ রেজিলিয়েন্স অ্যান্ড ইন্টারসেকশনালিটি ইন পলিসি অ্যান্ড প্র্যাকটিস (জিআরআরআইপিপি), সাউথ এশিয়ার যৌথ আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. দিলারা জাহিদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।

তিনি বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে আমাদের পরিবেশের ও বাস্তুসংস্থানের স্বাভাবিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যেসব সামাজিক প্রতিষ্ঠান ও ব্যক্তি দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমে যুক্ত, তারা তাদের কার্যধারা ও চর্চার মাধ্যমে পরিবেশ ও জলবায়ুকে সুরক্ষিত রাখার কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে জেন্ডার সমতা ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে বিশেষ জোর দেওয়া উচিত।আলোচক সোহানুর রহমান বলেন, এখন সময় এসেছে মানুষকে সংরক্ষণ করার। আমরা থাকতে পারবো কিনা, না আমরা গণ বিলুপ্ত হবো, সেটাই এখন বড় প্রশ্ন।

আমরা প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতি বিনষ্ট করা যাবে না। উন্নয়ন থাকবে। ব্যবসা-বাণিজ্যে মুনাফা থাকবে। সেই উন্নয়ন-মুনাফা যেন প্রকৃতির ক্ষতি না করে। উন্নয়ন ও বাণিজ্য দায়িত্বশীল হতে হবে। একইভাবে প্রত্যেককে নিজের জায়গা থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি। সেমিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন চন্দ্রকলির সমন্বয়ক শাখাওয়াত উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সামশাদ নওরীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদ রেজোয়ানা। এসময় বক্তারা বলেন, দুর্যোগ ও স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে পরিবেশ সুরক্ষার দিকে নজর দিকে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে পালন করতে হবে দায়িত্বশীল ভূমিকা। বক্তারা ব্যক্তি হিসেবে পরিবেশ ব্যবস্থাপনায় নিজের ভূমিকা নির্ধারণ করার উপরও জোর দেন।

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘প্রকৃতির ঐকতানে টেকসই জীবন আর স্লোগান নির্ধারণ করা হয়েছে একটাই পৃথিবী’।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি