শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
26.1 C
Dhaka

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে ‘ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনের মহাসচিবের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বৈশ্বিক ডিজিটাল সহযোগিতা সংস্থা ‘ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশন’ (ডিসিও) এর মহাসচিব দীমা আল ইয়াহিয়ার মধ্যে গতকাল রাতে সৌদি আরবের ‘রিয়াদ ফ্রন্ট এক্সপো অ্যান্ড এক্সিবিশন সেন্টারে’ এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা ডিজিটাল উদ্ভাবন খাতকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়াসহ এ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে  বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ রূপকল্প অর্জনে বাংলাদেশ এবং ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশন এক সাথে কাজ করার বিষয়ে ঐকমত পোষণ করেন। 

অনুষ্ঠিত এক বৈঠকে অন্যান্যোর মধ্যে আইসিটি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ মুশফিকুর রহমান এবং ডিসিও এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের তরুণরা অত্যন্ত মেধাবী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন ‘আমাদের দেশের মোট জনগোষ্ঠীর দুই-তৃতীয়াংশই তরুণ। এই তরুণ জনগোষ্ঠীই আমাদের সম্পদ। তরুণদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তথ্যপ্রযুক্তি খাতে সফলতার সাথে কাজ করছে। ফলে দেশে আইটি/আইটিইএস খাতে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে খুব দ্রুতই তথ্যপ্রযুক্তির বিশ্ববাজারের একটি উল্লেখযোগ্য অংশ অর্জন করা সম্ভব হয়েছে।

পলক বলেন নিত্য নতুন উদ্ভাবনের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের কাছে নিজেদের আত্মপরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে। আমরা ইতোমধ্যেই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি। এখন ৪টি স্তম্ভ নির্ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি।

এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও খ্যাতনামা ডাটা সমাধান ইঞ্জিনিয়ারিং কোম্পানি (TIQUAH) এর সিইও আয়মান আল ফালাজ এর মধ্যে সৌদি আরবের এলইএপি টেক কনফারেন্সে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ডাটা ইঞ্জিনিয়ারিং ও সিকিউরিটি সেক্টরকে পরবর্তী স্তরে নিয়ে যেতে একসাথে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি