বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
30 C
Dhaka

সবার জন্য নিরাপদ ডিজিটাল বিশ্ব নিশ্চিতের লক্ষ্যে ‘সিকিউরিটি ডে’ পালন করল গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সাইবার পরিসরে সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বেড়ে চলেছে। তাই, এ বিষয়ে গুরুত্বারোপ করতে ‘এনাবলিং সিকিউরিটি টু সেফগার্ড আওয়ার ডিজিটাল প্রেজেন্স’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করেছে গ্রামীণফোন। এ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ‘সিকিউরিটি ডে’ পালন করল প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানের মূল আয়োজনে ছিল অংশগ্রহণমূলক প্যানেল আলোচনা। এ প্যানেল আলোচনায় পাঁচজন আলোচক অংশগ্রহণ করেন। তাদের আলোচনায় উঠে আসে সচেতন হওয়ার বিষয়টি। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ইন্টারনেটের অসীম জগতে প্রতিবার ক্লিক কিংবা ট্যাপ করার সময় সবার কেনো সতর্ক হওয়া উচিত, প্যানেল আলোচনায় আলোচকরা এ নিয়ে বিশদ আলোচনা করেন।    

অনুষ্ঠানে গ্রামীণফোনের কর্মকর্তাদের মধ্যে প্যানেলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান, সিসিএও হ্যান্স মার্টিন হেনরিক্সন, হেড অব সোশ্যাল ইমপ্যাক্ট ফারহানা ইসলাম এবং হেড অব হেলথ, সেফটি, সিকিউরিটি অ্যান্ড এনভায়রনমেন্ট এএসএম হেদায়াতুল হক। আলোচনায় আরও অংশগ্রহণ করে নিজের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের জাতীয় ডেটা সেন্টারের পরিচালক তারেক এম. বরকতউল্লাহ। প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন গ্রামীণফোনের বিজনেস সিকিউরিটি অফিসার রুনে ইয়েলসেং। রাজধানীর জিপিহাউজে আজ (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠানটি আয়োজিত হয়, যেখানে অনলাইন পরিসরে নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

মূল আলোচ্য বিষয় ‘এনাবলিং সিকিউরিটি টু সেফগার্ড আওয়ার ডিজিটাল প্রেজেন্স’ ঘিরেই আলোচনাটি অনুষ্ঠিত হয়। ডিজিটাল জীবনে ব্যক্তিগত ক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা কী – এ প্রশ্নের মাধ্যমে আলোচনা শুরু হয়। ডেটা ও ইউজার আইডেন্টিটির সুরক্ষা নিয়ে আলোচনা করার সময় ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান এ প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি ব্যক্তিগত তথ্যে অননুমোদিত বা অবৈধ উপায়ে প্রবেশ করার ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন। একইসাথে, তিনি সবার জন্য নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা ও পরিবেশ নিশ্চিত করা কতোটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে তার মতামত ব্যক্ত করেন। এক্ষেত্রে সরকার যে সক্রিয়ভাবে নানা উদ্যোগ গ্রহণ করেছে, এ বিষয়ে আলোকপাত করেন তিনি। আলোচনায় তিনি জানান, কমবয়স্ক ও তরুণ ইন্টারনেট ব্যবহারকারীদের অনিরাপদ কনটেন্ট থেকে দূরে রাখতে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যার মধ্যে রয়েছে অনিরাপদ কনটেন্টসহ ক্ষতিকর সাইট ব্লক করে দেয়া। পাশাপাশি, ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ডেটা নিরাপত্তা নিশ্চিতেও সরকার কাজ করছে বলে জানান তিনি। 

আলোচনায় গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “ইন্টারনেটে সবার জন্য বিস্তৃত সুযোগ ও সম্ভাবনা রয়েছে। ডিজিটালভাবে দক্ষ হয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারলে এটি আমাদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে। তবে, একইসাথে, এখানে নানান ধরনের ঝুঁকিও রয়েছে। দায়িত্বশীল বিজনেস সিটিজেন ও শীর্ষস্থানীয় কানেক্টিভিটি সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে সকলের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করা গ্রামীণফোনের প্রধান অগ্রাধিকার এবং আমরা আমাদের গ্রাহকদের জন্য প্রাইভেসি ও ডেটার নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু কোনো অপারেটরের একার পক্ষে এ বিশাল কাজ সম্পাদন করা সম্ভব না। তাই, সাইবার নিরাপত্তা ঝুঁকি কমিয়ে আনতে আমাদের সরকার ও অন্যান্য পার্টনারদের সাথে একযোগে কাজ করতে হবে। সেই সাথে, আমরা নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতা তৈরি, কর্মীদের প্রশিক্ষণ, প্রযুক্তিতে বিনিয়োগ, গ্লোবাল এক্সপার্টদের সাথে পার্টনারশিপ করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এআই-নির্ভর প্রোডাক্টিভিটির নতুন এই সময়ে ডিজিটাল প্রেজেন্সের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের প্রয়োজন হবে ভবিষ্যতের জন্য উপযোগী আইন ও সক্ষমতা।”

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি