বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

চীন নির্ভরতা কমাতে আইফোন ১৪ উৎপাদন হবে ভারতে

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: সেমিকন্ডাক্টর বাজারে চীনের বিপরীতে নিজেদের শক্ত প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠা করতে নতুন আইনে স্বাক্ষর করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই ধারাবাহিকতায় চীন নির্ভরতা কমাতে শীর্ষ মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তাদের আইফোনের নতুন সিরিজ ভারতে উৎপাদন করতে যাচ্ছে।

বিশ্বব্যাপী আইফোন সরবরাহের ক্ষেত্রে চীনের উৎপাদন কারখানাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অ্যাপলের প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও দাবি করেছেন, এই প্রথম অ্যাপল ভারত ও চীনে একই সাথে আইফোন-১৪ সিরিজ উৎপাদন করবে।

কুও এর মতে, ভারতে আইফোনের নতুন সিরিজের উৎপাদন চীনের জন্য কোন সমস্যা সৃষ্টি করবে না। তবে আইফোনের উৎপাদন অন্য দেশে প্রসারিত করার ক্ষেত্রে অ্যাপলের জন্য অবশ্যই একটি মাইলফলক হবে। অন্যান্য দেশে বিশ্বের চাহিদা মেটানোর জন্য আইফোন উৎপাদন করা হয় না বরং লক্ষ্য থাকে স্থানীয় বাজারের চাহিদা মেটানো।

অ্যাপল তাদের আপকামিং আইফোন ১৪ সিরিজটি বরাবরের মতো সেপ্টেম্বরেই বিশ্ববাজারে উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। জুলাই মাসে ট্রায়াল প্রোডাকশন শুরু হয়েছে। ব্যাপকহারে উৎপাদন চলতি মাসেই শুরু হওয়ার কথা।

উল্লেখ্য, বর্তমানে চীনের বাইরে ভিয়েতনাম এবং ভারতের মতো দেশের সাথে আইফোনের উৎপাদন সম্প্রসারণের জন্য কাজ করছে অ্যাপল। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের উৎপাদন চীন থেকে দূরে সরিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ভূ-রাজনৈতিক পরিবেশ।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি