রবিবার, জুন ১৪, ২০২৬
34.1 C
Dhaka

১০ হাজার ফেসবুক গ্রুপ অ্যাডমিনদের বিরুদ্ধে মামলা করল অ্যামাজন

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভুয়া রিভিউ প্রকাশ করার অভিযোগে ১০ হাজারের বেশি ফেসবুক গ্রুপ অ্যাডমিনদের বিরুদ্ধে মামলা করল অ্যামাজন। অর্থ এবং পণ্যের বিনিময়ে ভুয়া রিভিউ বিভিন্ন ফেসবুক গ্রুপে পাবলিশ করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।

বিশ্বের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়ায় ভুয়া রিভিউ চিহ্নিত করে তা সরানোর হবে।

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি এবং জাপানে অ্যামাজনের স্টোরের বিভিন্ন পণ্য নিয়ে বিভ্রান্তিকর রিভিউ পোস্ট করা হয়েছে  ফেসবুক গ্রুপে।

অ্যামাজনের সেলিং পার্টনার সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট ধর্মেশ মেহতা জানিয়েছেন, গ্রাহক দেখার আগেই আমাদের প্রযুক্তি টিম অসংখ্য সন্দেহজনক রিভিউ বন্ধ করতে সক্ষম হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারকদের মুখোশ খুলতে এই মামলা সাহায্য করবে।

ধর্মেশ মেহতা আরও জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্যর ভুয়া রিভিউ বন্ধ করতে আমরা বদ্ধপরিকর। এই কাজে পুরো বিশ্বে প্রায় ১২ হাজার কর্মী কাজ করছে আমাদের। এই কর্মীরা ভুয়া রিভিউ এবং প্রতারকদের চিহ্নিত করার কাজ করছে। ২০২০ সালের পর থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে প্রায় ১০ হাজার ভুয়া রিভিউ শনাক্ত করা হয়েছে।

এর মধ্যে অর্ধেকের বেশি রিভিউ ইতিমধ্যেই সরিয়ে নিয়েছে ফেসবুক। গ্রুপের নিয়ম ভঙ্গের কারণে ভুয়া রিভিউ ডিলিট করতে বাধ্য হয়েছে সংস্থাটি। তবে এই বিষয়ে নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি