শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

হেলিও জি৯৬ প্রসেসরের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ছাড়ল ইনফিনিক্স

 “সর্বাধুনিক প্রযুক্তির এই মোবাইল ফোনের হেলিও জি৯৬ প্রসেসর, ১২০হার্টজ .৯৫এফএইচডি+ আল্ট্রাফ্লুয়িড ডিসপ্লে, ৩০ এক্স আল্ট্রা জুমের ৬৪ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ক্যামেরা এবং ৮জিবি+৩জিবি বর্ধিত ্যাম সম্বলিত বৈচিত্র্যময় ফিচার গ্রাহকদের শক্তিশালী পারফরম্যান্স এর অতুলনীয় অভিজ্ঞতা দেবে।

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম মোবাইল ব্র্যান্ড ইনফিনিক্স তার গ্রাহকদের অতুলনীয় অভিজ্ঞতা দিতে অনন্য ফিচার এবং দৃষ্টিনন্দন ডিজাইনের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘নোট ১১ প্রো’ উন্মোচন করেছে। ইনফিনিক্সের এই সর্বশেষ সংস্করণে রয়েছে অভিনব প্রযুক্তির বদৌলতে ডিভাইসের দ্রুত ও শক্তিশালী কর্মক্ষমতা এবং কার্যকরী পারফরম্যান্সের অসাধারণ সমন্বয়। বাংলাদেশে ‘নোট ১১ প্রো’-ই হেলিও জি৯৬ প্রসেসরের প্রথম স্মার্টফোন যেটির আকর্ষণীয় সব ফিচারের মধ্যে আরো রয়েছে, ১২০হার্টজ ৬.৯৫” এফএইচডি+ আল্ট্রা-ফ্লুয়িড ডিসপ্লে, ৩০ এক্স আল্ট্রা জুমের ৬৪ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ক্যামেরা। বিশেষ এসব ফিচার নিয়েই নোট সিরিজ ‘প্লে বিগ’ সুর তুলেছে। গ্রাহকরা অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ’ এবং ‘পিকাবো’ থেকে সহজেই ‘নোট ১১ প্রো’ প্রি-অর্ডার করতে পারবেন। এছাড়া এই স্মার্টফোনটির ক্রেতারা বিনামূল্যে পাবেন গ্রামীণফোনের ইন্টারনেট প্যাকেজও।       

গ্রাহকদের প্রয়োজনীয়তার কথা ভেবেই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ইনফিনিক্স তার ব্যবহারকারীদের জন্য যোগাযোগ ও অভিনবতায় নতুন যুগের সূচনা ঘটাচ্ছে। চমৎকার এই স্মার্টফোনের মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেটে রয়েছে শক্তিশালী দুটি আর্ম কর্টেক্স-এ৭৬ প্রসেসর কোর সম্বলিত অক্টা-কোর সিপিইউ, যেটির পারফরম্যান্স সর্বোচ্চ ২.০৫গিগাহার্টজ পর্যন্ত এবং নির্বিঘ্ন ও কার্যকর গ্রাফিক্স পারফরম্যান্সের জন্য আছে আর্ম মালি-জি৫৭ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ)। ইনফিনিক্স ‘নোট ১১ প্রো’তে ব্যবহারকারীরা আরো পাবেন মিডিয়াটেক হাইপার ইঞ্জিন ২.০ লাইট টেকনোলজি। অত্যাধুনিক এই প্রযুক্তি নেটওয়ার্ক টাওয়ার এবং দুটি ওয়াইফাই ব্যান্ড কিংবা রাউটারের সঙ্গে মোবাইল ফোনের কানেকশনের সময় অপ্রয়োজনীয় বিঘ্ন লাঘব করে। স্মার্টফোনের সব ফিচার ও সুবিধা সমূহ ব্যবহারের ক্ষেত্রেও গ্রাহকরা ডিভাইসটি ব্যবহারের পরিপূর্ণ অভিজ্ঞতা পেতে পারবেন।

ইনফিনিক্স ‘নোট ১১ প্রো’ এর উদ্ভাবনী ও প্রধান প্রধান ফিচার সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ১২০হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০হার্টজ টাচ স্যাম্পলিং রেট সম্বলিত ৬.৯৫” এফএইচডি+ আল্ট্রা-ফ্লুয়িড ডিসপ্লে। এর ফলে ব্যবহারকারীরা চোখের অবসাদে না ভুগেও দীর্ঘসময় স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন এবং এটি এ বিষয়ে ‘টিইউভি রেইনল্যান্ড’ এর স্বীকৃতিপ্রাপ্ত। এছাড়া ডিভাইসটির ১২০হার্টজ আলট্রা স্মুথ প্যানেল টেকপ্রেমীদের জন্যও যেন বাড়তি পাওয়া। কারণ এই বিশেষ ফিচার ফোনের ‘ল্যাগিং’ ও ‘ফ্রেম ড্রপআউট’ রোধ করে এবং বাধাহীনভাবে নির্বিঘ্নে ব্যবহারকারীদের ফোনটি ব্যবহারের সুযোগ করে দেয়। অধিকন্তু স্মার্টফোনের ১৮০হার্টজ টাচ স্যাম্পলিং রেট দ্রুততম সময়ে টাচস্ক্রিন ব্যবহার এবং মোবাইল গেমিং এর সময়ে নিখুঁতভাবে স্পর্শ শনাক্তে সাহায্য করে।

এই স্মার্টফোনের ‘ডার-লিংক ২.০’ আল্টিমেট গেম বুস্টার সফটওয়্যার এবং মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর স্মার্টফোনের প্রধান প্রধান  ‘সেনসরি-ফোকাসড’ প্রযুক্তির সমন্বয়ে ভিডিও উপভোগের অসাধারণ অভিজ্ঞতা এনে দেয়। মোবাইল ডিভাইসে এটির ইন্টারফেস এর ক্ষেত্রে নোট ১১ প্রো-ই সর্বশেষ ভার্সন। ডার-লিংক ২.০ সফটওয়্যার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ভালো মানের ছবি তুলতে সাহায্যের পাশাপাশি স্ক্রিনের সংবেদনশীলতা ও বিনোদন উপভোগ বাড়তি মাত্রা যোগ করে।

আলোচিত ‘নোট ১১ প্রো’ স্মার্টফোনে আরো রয়েছে ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৩০ এক্স ডিজিটাল জুমসহ ৬৪ মেগাপিক্সেল আল্ট্রা-নাইট ক্যামেরা এবং আরো আছে ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স। এই ডিভাইসটিতে ব্যবহারকারীরা আরো পাবেন ফাস্ট ফোকাসিং ফিচারসহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা, যেটি স্পষ্ট ও নান্দনিক ছবি তুলতে সক্ষম। ‘নোট ১১ প্রো’ এর উন্নত ক্যামেরায় ব্যবহারকারীরা যেকোনো আলোতেই সেলফি কিংবা বন্ধুদের সাথে মনোমুগ্ধকর ছবি তুলতে পারবেন ও একই মোবাইলে পাবেন সৌন্দর্য ও উপযুক্ত পারফরম্যান্সের যৌথ সমন্বয়।

এই স্মার্টফোনে আরো রয়েছে ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি, ফলে সারাদিনই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা এবং এটিতে আরো রয়েছে ৩৩ ওয়াট র‌্যাপিড চার্জ সক্ষমতা। ‘নোট ১১ প্রো’ এর নিরাপদ ‘টিইউভি রেইনল্যান্ড’ ফাস্ট-চার্জিং টেকনোলজি ব্যাটারির অবনমন না ঘটিয়েই সর্বোচ্চ ৮০০ চার্জ পর্যায়ক্রম (সাইকেল) সম্পন্ন করতে সক্ষম।

অধিকন্তু, ইনফিনিক্স নোট ১১ প্রো’তে রয়েছে  ‘৮জিবি+৩জিবি’ বর্ধিত র‌্যাম এবং ডিভাইসটি  ‘এক্সওএস ১১’ সিস্টেমে অপারেট করে।

এতসব ফিচারের বৈচিত্র্যময় ইনফিনিক্স ‘নোট ১১ প্রো’ এর দাম পড়ছে মাত্র ২১ হাজার ৪৯০ টাকা। গ্রাহকরা ‘মিথ্রিল গ্রে এবং হেজ গ্রিন’ এই দুই রঙে ডিভাইসটি কিনতে পারবেন। আগামী ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত  ‘দারাজ’ ও ‘পিকাবো’ থেকে মোবাইলটি প্রি অর্ডার করতে পারবেন ইনফিনিক্সভক্তরা। এছাড়া ১৯ নভেম্বর থেকে সারাদেশের রিটেইল এবং ব্র্যান্ড স্টোরগুলোতেও পাওয়া যাবে কাঙ্ক্ষিত এই স্মার্টফোনটি।

এ প্রসঙ্গে ইনফিনিক্স বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার লুয়ি বলেন, “ইনফিনিক্স সর্বোচ্চ প্রযুক্তি ও শক্তিশালী পারফরম্যান্স এর ডিভাইসের মাধ্যমে গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের অতুলনীয় অভিজ্ঞতা দিতে চায়। অব্যাহত প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্র্যান্ডটি তার ফ্ল্যাগশিপ নোট ১১ প্রো স্মার্টফোনে সৌন্দর্য, শক্তিশালী পারফরম্যান্স ও উদ্ভাবনী আইডিয়ার অভাবনীয় সমন্বয় ঘটিয়েছে। সব কিছুর মিশেলে একটি সুন্দর ডিভাইস যারা কিনতে চাচ্ছেন, তাদের জন্য সর্বাধুনিক প্রযুক্তির এই মোবাইলটি কর্মক্ষেত্রে ব্যবহার, বিনোদন উপভোগ, সৃজনশীল কাজ কিংবা গেমিং এর জন্য একটি উপযুক্ত স্মার্টফোন।”

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি