বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
27 C
Dhaka

হুয়াওয়ে পণ্যের ওয়ারেন্টির মেয়াদ বৃদ্ধি

টেকইকম ডেক্স : করোনাভাইরাস প্রার্দুভাবে গ্রাহক সুবিধার জন্য নির্দিষ্ট সময়সীমায় স্মার্টফোন, ট্যাব ও স্মার্ট অ্যাকসেসরিজের ওয়ারেন্টির মেয়াদ বাড়িয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

২০২০ সালের ২৬ মার্চ থেকে শুরু করে সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ পর্যন্ত যেসব হুয়াওয়ে ডিভাইসের ওয়ারেন্টি শেষ হবে, সেসব ডিভাইসের ওয়ারেন্টি মেয়াদ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

তবে এ সুবিধা পেতে সাধারণ ছুটি শেষে ব্যবসায়িক কার্যক্রম শুরু হওয়ার ১৫ কর্মদিবসের মধ্যে হুয়াওয়ে সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে।

সামাজিক সংক্রমণ এড়াতে চলতি বছরের গত ২৫ মার্চ থেকে সরকারের ঘোষণা অনুযায়ী হুয়াওয়ে অনুমোদিত সকল ব্র্যান্ডশপ ও ১৮টি সার্ভিস সেন্টার বন্ধ রয়েছে। যেহেতু এ সময়ের মধ্যে গ্রাহকরা সরাসরি উপস্থিত হয়ে ওয়ারেন্টি সেবা নিতে পারবেন না, তাই তাদের সুবিধার জন্য বিশেষ এ ওয়ারেন্টি সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর ফলে গ্রাহককে ওয়ারেন্টির মেয়াদ নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না।

তবে গ্রাহকসেবা নির্বিঘ্ন রাখতে চালু রয়েছে হুয়াওয়ে সার্ভিস সেন্টারের হটলাইন সেবা। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ০৮০০০৭৭৭৭৭৭ এই টোল ফ্রি নাম্বারে কল করে সেবা নেয়া যাবে। এছাড়াও গ্রাহকরা ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে হুয়াওয়ে ডিভাইসও কিনতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি