শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
26.5 C
Dhaka

স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে স্বাস্থ্য ও শিক্ষার জন্য দৌড়

টেকভিশন২৪ ডেস্ক: সকলের জন্য স্বাস্থ্য ও শিক্ষার আহবানে তরুনদের অনুপ্রাণিত করতে ভার্চুয়াল মোডসহ একটি রানিং ইভেন্টের আয়োজন করছে সামাজিক ফিনটেক নেটওয়ার্ক ‘ইন্সপায়ারিং বাংলাদেশ’। বাংলাদেশের মানুষের ইতিবাচক গল্প বিশ্বব্যাপী প্রচারে আলোচনায় এসেছে প্রতিষ্ঠানটি।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আসন্ন মে মাসের ১০ তারিখে হাতিরঝিল থেকে শুরু হবে ‘হায়ার ইন্সপায়ারিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রান-২০২৪’। আয়োজনের সাথে ফিটনেশন ও দৌড় নামে দুটি লাইফস্টাইল ব্রান্ড সম্পৃক্ত আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


ফিট নেশন হলো স্বাস্থ্য ও ফিটনেস প্রচারণা, ম্যারাথন দৌড়, সাপ্তাহিক ব্যায়াম ক্যাম্প, এবং বাংলাদেশীদের অনুপ্রেরণামূলক গল্প এবং তাদের ফিট থাকার লক্ষ্য প্রচারের জন্য একটি কমিউনিটি ভিত্তিক প্ল্যাটফর্ম।
এবারের আয়োজনে সহজ ডটকম, গ্লোবাল হেলথকেয়ার সেন্টার, রিচার্জ ইলেক্ট্রোলাইট বেভারেজ, টোটাল টুলস বাংলাদেশ, পাকেলো লুব্রিকেন্টস, মি নুডলস, নিউট্রি প্লাস, নেসলে গোল্ড কর্নফ্লাক্স, শক্তি প্লাস, রেভো, জেসিআই ঢাকা সিগনেচার, আসুস, সানকুইক বাংলাদেশ এবং AASEPS নর্থ সাউথ ইউনিভার্সিটি , সাউথ ঢাকা সাইক্লিস্ট সহযোগিতা করছে।


আসন্ন ম্যারাথন সম্পর্কে ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও ইমরান ফাহাদ বলেন, সোশ্যাল নেটওয়ার্কটি একটি সবল জাতি গঠনের জন্য যুবকদের মাঝে শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে সংগঠিত করছে।
তিনি বলেন, আসন্ন ম্যারাথনে, আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার তৃতীয় এবং চতুর্থ লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে সকলের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার অভিগম্যতা বাড়ানোর আহ্বান জানাব। আমরা ডিজিটালভাবে সংযুক্ত করার মাধ্যমে আউটিং এবং খেলাধুলায় তরুনদের অনুপ্রাণিত করছি ফিটনেশন অনলাইন কমিউনিটির মাধ্যমে।


আসন্ন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রানে, সাড়ে সাত কিলোমিটার এবং এক কিলোমিটার লাইভ সেগমেন্ট ছাড়াও ম্যারাথনে দূরে থেকে অংশগ্রহণের জন্য ভার্চুয়াল রানের বিকল্প রাখা হয়েছে।


যে কোন জায়গা থেকে যে কেউ নিজ নিজ জায়গা থেকে দৌড়ে অংশ নিতে পারে। অংশগ্রহণকারীদের স্মার্ট ঘড়ি বা মোবাইল থেকে রিপোর্ট দিয়ে প্ল্যাটফর্মের সাথে অংশগ্রহন করতে পারবে বলে জানান ইমরান ফাহাদ।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি