শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
33.1 C
Dhaka

নারীদের আর্থিক অন্তর্ভুক্তিকরণে চালু হলো এটুআই-এর ‘সাথী’ নেটওয়ার্ক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সরকারের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম ত্বরান্বিত করা ও আর্থিক অন্তর্ভুক্তিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে এটুআই চালু করেছে ‘সাথী’ নামক একটি নেটওয়ার্ক। আজ ১৪ মার্চ ২০২২ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারে অনুষ্ঠিত নারী উদ্যোক্তা সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং সিভিএফ প্রেসিডেন্সির বিশেষ দূত জনাব মোঃ আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে এই নেটওয়ার্ক উদ্বোধন করেন। নারী উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আবু ফারাহ মোঃ নাসের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আরফান আলী এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার স্নিগ্ধা আলী। অনুষ্ঠানের সভাপতি ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

সাথী 01

বাংলাদেশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতায় এটুআই প্রাথমিক পর্যায়ে ডিজিটাল সেন্টারের ১০০জন নারী উদ্যোক্তা নিয়ে এই নেটওয়ার্কের যাত্রা শুরু করেছে। পর্যায়ক্রমে এ নেটওয়ার্কের আওতায় দেশের সকল ইউনিয়নে একজন করে নারী উদ্যোক্তা তৈরি করা হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আর্থিক অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি পৌঁছে দিতে তথা প্রান্তিক জনগণের জন্য আর্থিক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ডিজিটাল সেন্টারের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়ন করা হচ্ছে।

সাথী 02

গবেষণায় দেখা গেছে, আমাদের দেশের যেসকল নারীগণ প্রয়োজনে বিভিন্ন ব্যাংকিং ও আর্থিক সেবা গ্রহণ করতে ঘরের বাইরে যাতায়াত করেন তাঁদের অধিকাংশই সেবা প্রদানকারী ব্যক্তি হিসেবে পুরুষের তুলনায় নারী হলে অধিক স্বাচ্ছন্দবোধ করেন। নারী উদ্যোক্তাদের অধিকতর সক্রিয়করণের মাধ্যমে দেশের নারী জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক আর্থিক সেবায় নিয়ে আসা, তাঁদের আর্থিক স্বাধীনতা নিশ্চিতকরণ ও হাতের মুঠোয় তাঁদের প্রয়োজনীয় বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা নিশ্চিতকরণে মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এসপায়ার টু ইনোভেট-এটুআই এর উদ্যোগে নারী উদ্যোক্তাদের এই নেটওয়ার্ক বেশকিছু কার্যক্রম গ্রহণ করবেন। যেমন: নারী উদ্যোক্তাদের নেতৃত্বে দেশব্যাপী নারীবান্ধব আর্থিক এক্সেস পয়েন্ট তৈরি করা; উদ্যোক্তাদের মাধ্যমে প্রান্তিক নারীদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ; দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো; ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তাদের অধিকতর সক্রিয়করণ এবং প্রান্তিক পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরি। 

সাথী 03

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১১ নভেম্বর দেশের সকল ইউনিয়নে একযোগে ডিজিটাল সেন্টার (পূর্বের ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র) উদ্বোধন করেন। এটুআই-এর উদ্যোগে বর্তমানে বাংলাদেশে ৮৪০০-এর অধিক ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে প্রায় ১৬০০০-এর অধিক উদ্যোক্তা জনগণের দোরগোড়ায় আর্থিক সেবাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ডিজিটাল সেন্টার কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে প্রতিটি ডিজিটাল সেন্টারে ০১ জন পুরুষ উদ্যোক্তার পাশাপাশি ০১ জন নারী উদ্যোক্তা কাজ করছেন।

ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে জনগণের দোরগোড়ায় বিভিন্ন সেবা নিশ্চিতকরণে নারী উদ্যোক্তাগণ অসামান্য অবদান রেখে চলেছেন। দীর্ঘ এক দশকেরও অধিক সময় যাবত তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাগণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৃণমূল পর্যায়ের নাগরিকদের ব্যাংকিং সেবা, বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি সেবা, মোবাইল ব্যাংকিং সেবা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, টেলিমিডিসিন সেবা, ই-টিকেটিং ও ই-কমার্স সেবা প্রদান করে যাচ্ছেন। আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ সংক্রান্ত সরকারি এজেন্ডা বাস্তবায়নে নারী উদ্যোক্তাগণ অসামান্য অবদান রেখে চলেছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) নাহিদ সুলতানা মল্লিক, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার (এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস) জনাব মো. জাকীর হোসেন, বাংলাদেশের কান্ট্রি ইকোনোমিস্ট ড. নাজনীন আহমেদ এবং এটুআই-এর ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার জনাব তহুরুল হাসান এবং এটুআই-এর কর্মকর্তাগণ।

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি