রবিবার, আগস্ট ১৬, ২০২৬
27 C
Dhaka

সাইবার বিশেষজ্ঞ তৈরি ও সাইবার নিরাপত্তায় ডিকোডস ল্যাব

টেকভিশন২৪ ডেস্ক: সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরি ও সাইবার সচেতনতায় কাজ করছে ডিকোডস ল্যাব (DeCodes LAB)।

সারা বিশ্বে সাইবার আক্রমণের ঘটনা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে জাতীয় নিরাপত্তা ও অর্থ সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহ। এ থেকে পরিত্রাণ পাচ্ছে না ছোট-বড় ব্যাংক-বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, এমনকি সরকারি ওয়েবসাইটগুলোও।

তাই রাষ্ট্রীয় নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরিতে ও সাইবার সচেতনতায় কাজ করছে ডিকোডস ল্যাব। বর্তমানে কেবল বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই চাহিদা বেড়ে চলেছে ইনফরমেশন সিকিউরিটি বিশেষজ্ঞদের। অনলাইন মার্কেট প্লেসেও রয়েছে এর ব্যবপক চাহিদা।

ডিজিটাল বাংলাদেশ গড়া ও মানুষের তথ্য-সম্পদের সুরক্ষায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের ব্যাপক প্রয়োজনীয়তা অপরিহার্য। ফলে এক্ষেত্রের দক্ষ শ্রমশক্তি গড়ে তোলার লক্ষ্যে ‘ডিকোডস ল্যাব ইনফরমেশন সিকিউরিটি, ফরেনসিক ল্যাব অ্যান্ড কনসালট্যান্সি’ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রধান সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার ও প্রশিক্ষক আরিফ মঈনুদ্দিন জানান, ডিকোডস ল্যাব এরই মধ্যে ৫০০-এর বেশি সাইবার সিকিউরিটি প্রফেশনাল তৈরি করেছে। এর মধ্যে র‌্যাব, সিআইডি ও পুলিশের সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ অনেক কর্মকর্তাকে প্রশিক্ষণ ও নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক কাজ করে যাচ্ছে ডিকোডস ল্যাব। অনলাইনে এবং যে কোনো ধরনের সাইবার অপরাধের শিকার যে কেউ ডিকোডস ল্যাবের সহায়তা নিতে যোগাযাগ করতে পারেন এই অ্যাড্রেসে- https://www.facebook.com /decodeslab/। যুগান্তর অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি