বুধবার, জুলাই ২২, ২০২৬
26.1 C
Dhaka

৬ নারী উদ্যোক্তা পেলেন ই-সেবী ও এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলোশীপ

টেকভিশন২৪ ডেস্ক: ৬ নারী উদ্যোক্তা পেলেন ই-সেবী গবেষণা ফেলোশীপ-২০২১। তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান ই-সেবী এন্টারপ্রাইজেস ও স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় যৌথভাবে চালু করেছে গবেষণা উদ্যোক্তা ফেলেশীপ।

গ্রামীণ বাংলাদেশের স্থানীয় গবেষণা সহায়ক (আরএ) এর একটি নেটওয়ার্ক বিস্তৃত করা এবং পাইলট প্রকল্পের মাধ্যমে গবেষণা সহায়কদের সক্ষমতাবৃদ্ধি এ ফেলোশীপের মূল লক্ষ্য।

ফেলোশীপএর আওতায় প্রথম ধাপে বাংলাদেশের ৬টি বিভাগ থেকে ৬ জন নারী উদ্যোক্তাকে বৃত্তি প্রদান করা হচ্ছে। ফেলোশীপ অর্জনকারী নারী উদ্যোক্তাগণ হলেন- নারগিস আক্তার (রংপুর), হাফিজা আক্তার রানী (ময়মনসিংহ), শারমীন আক্তার (সিলেট), নিবেদিতা পাল (বরিশাল), জেরিন সুলতানা তনিকা (ঢাকা) এবং উম্মুররেদা (খুলনা)। ই-সেবীতে অতীত অবদান, গবেষণার প্রতি আগ্রহ ও মনমানসিকতা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ভৌগোলিক অবস্থান, লেখালেখি ও যোগাযোগ দক্ষতা ইত্যাদি বিবেচনায় ই-সেবী কর্তৃপক্ষ এ ৬ জন নারী উদ্যোক্তাকে নির্বাচন করেছে।

স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ই-সেবী এন্টারপ্রাইজেস ২০১৬ সাল থেকে বাংলাদেশের নারীউদ্যোক্তাদের নিয়ে গবেষণা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে গবেষণাসহকারীদের গবেষণা দক্ষতার ভিত্তি মজবুত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা গবেষণা সহযোগী সংস্থার প্রকল্পসমূহে অংশ নিতে পারে।

এ ফেলোশীপের মাধ্যমে নির্বাচিত নারী উদ্যোক্তাগণ ৬ মাস মেয়াদে ই-সেবী পরিচালিত ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ এবং মাঠপর্যায়ে গবেষণার বাস্তব কাজ করে নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। তারা বাংলাদেশের গ্রামীণ নারী উদ্যোক্তাগণের জীবন-জীবিকার উপর কোভিড-১৯ এর প্রভাব বিষয়ে গবেষণা করবেন। এছাড়াও সফলভাবে প্রকল্প সমাপ্তির পর পাবেন সম্মানী, ক্রেস্ট ও সনদ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি