বুধবার, জুলাই ২২, ২০২৬
26.2 C
Dhaka

ব্যবসা সফলতায় নেতৃত্বের কৌশল বিষয়ে বিসিএসের প্রশিক্ষণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সদস্যদের ব্যবসা সফলতায় নেতৃত্বের কৌশল সম্পর্কে সম্যক ধারণা প্রদান করতে ‘লিডারশিপ স্ট্রেটেজিস ফর বিজনেস এক্সসিলেন্স’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

১৮ এপ্রিল রবিবার দুপুরে অনলাইনে এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর। তিনি বলেন, লকডাউনের সময়কে কাজে লাগাতে আমাদের এই ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচী নিয়মিত থাকবে। গত বছর লকডাউনের সময় থেকে আমরা ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন শুরু করি। বিসিএস সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালাগুলো সহায়ক ভূমিকা পালন করবে। ব্যবসায় সফলতার জন্য সঠিক সিদ্ধান্ত এবং তা বাস্তবায়ন করার পথ দেখানোর জন্য সুনেতৃত্বের বিকল্প নেই। ব্যবসা সফলতায় কি ধরণের নেতৃত্ব থাকা উচিৎ – এ সম্পর্কে সঠিক ধারণা দিতে আজকের কর্মশালা। আইসিটি ব্যবসায়ীরা এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে পারবেন বলে আমি আশাবাদী।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর কো-অর্ডিনেটর মো. আব্দুর রহিম খান। তিনি বলেন, করোনাকালীন সময়ে আজকের অনলাইন কর্মশালায় আপনাদের উপস্থিতি আমাদের উৎসাহিত করেছে। বিসিএস এর এই আয়োজনকে বিপিসি সাধুবাদ জানাচ্ছে। পাশাপাশি ভবিষ্যতেও বিসিএস আয়োজিত কর্মসূচীতে বিপিসি সর্বাত্মক সহযোগিতা করবে। কোভিড-১৯ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি অবসর সময়গুলোতে শিক্ষণীয় কর্মশালার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিৎ। সুনেতৃত্ব ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আইসিটি ব্যবসায়ীদের জন্য করা এই আয়োজন থেকে আমরা সবাই উপকৃত হবো বলেই আমার বিশ্বাস।

বিসিএস উপদেষ্টা এবং ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো. সবুর খান বলেন, নেতৃত্ব শেখার অন্যতম স্থান পরিবার। একজন মা কিভাবে পুরো সংসারটা সাজিয়ে রাখেন তা থেকেই নেতৃত্বের গুণাবলী শিক্ষণীয়। পৃথিবী এখন অটোমেশনের দিকে এগিয়ে যাচ্ছে। একজন লিডার যে সিস্টেমে তার সহকারীদের খবরাখবর এবং নজরদারী নিশ্চিত করতে পারবেন সে সিস্টেম ব্যবহারে অভ্যস্ত হতে হবে। নেতৃত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারলে সফলতা ব্যবসা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আসবে। 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, ভালো নেতার চেয়ে দক্ষ নেতা ব্যবসার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তারচেয়েও বড় বিষয় হলো, নেতাকে দূরদর্শী হতে হবে। সামনের পথ দেখিয়ে এগিয়ে যাওয়ার দুঃসাহস থাকতে হবে। সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি তা বাস্তবায়নের পথ দেখানোও সুনেতৃত্বের অংশ। 

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএসপিএবি) এর সভাপতি এম.এ. হাকিম বলেন, নেতৃত্ব বা লিডারশিপ জীবনের সবক্ষেত্রে প্রয়োজন। প্রতিটি মানুষ নিজেকে পরিচালনার জন্যও তিনি তার নেতা। সুনেতৃত্বর বিষয়টি পরিবার, ব্যবসা থেকে শুরু করে সবক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আইসিটি খাতের জন্য সততা এবং নিজ স্বার্থের চেয়ে সংশ্লিষ্ট খাতের সমৃদ্ধিকে গুরুত্ব দিয়ে সুনেতৃত্ব আমাদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিবে। এমন নেতৃত্ব যুবসমাজে সৃষ্টি করতে আমাদের চেষ্টা করে যেতে হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, দেশে যে কয়েকটি আইসিটি সংগঠন রয়েছে তারা সবাই এক হাতের পাঁচ আঙ্গুলের মতো। বিসিএস, বেসিস, আইএসপিএবি, বাক্য এবং ই-ক্যাব করোনাকালীন সময়কে মানুষের জন্য আশীর্বাদরুপে পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত প্লাটফর্ম। সবার সহযোগিতায় আমরা কঠিন সময় সহজে পাড়ি দিতে সক্ষম হবো।

উইম্যান অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, সম্মিলিত শক্তি আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে নারীদের শক্তিকে প্রকাশ করতে হবে। নারী সাবলম্বী হওয়া মানে পুরুষের প্রতিদ্বন্দ্বী হওয়া নয়। নারীর এগিয়ে যাওয়া তার সন্তানদের জন্যও গর্বের বিষয়। আমার মা এর জন্য আমি গর্ববোধ করি, এমন কথা সব সন্তানই বলতে চায়। মা মানেই নেতৃত্ব শেখার ক্ষেত্র। ভালো মায়ের পাশাপাশি দক্ষ মা সন্তানকে নতুন স্বপ্ন দেখাতে পারেন। আজকের এই কর্মশালাতে আমরা শিখবো ব্যবসায় কিভাবে সুনেতৃত্ব কাজে লাগে। আইসিটি ব্যবসায়ীরা এই ওয়্যেবিনারে উপকৃত হবেন বলেই আমি আশাবাদী।

বিসিএস যুগ্ম-মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজন এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন মাইন্ড মেপার বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান প্রশিক্ষক এজাজুর রহমান। অনলাইনে প্রায় দুই শতাধিক বিসিএস সদস্য এই প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিটি বিসিএস এর ফেসবুক পেজে প্রচারিত হয়। এসময় প্রায় দুই হাজার দর্শনার্থী প্রশিক্ষণ কর্মসূচিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপভোগ করেন।

ব্যবসা সফলতায় নেতৃত্বের কৌশল বিষয়ে সম্যক ধারণা দিয়ে এজাজুর রহমান বলেন, নেতৃত্ব হলো এমন জিনিস যা ভিতর থেকে আসতে হয়। সেজন্য পদ, পদবী বা ক্ষমতার প্রয়োজন হয় না। সমস্যা জানা এবং তা সমাধানের চেষ্টা করা একজন নেতার অন্যতম গুণ। ব্যবসাকে সফল করতে ব্যবসার লক্ষ্য ঠিক করা জরুরী। এরপরে বিকল্প পথ নিয়ে চিন্তা করাও নেতৃত্বের বৈশিষ্ট্য। ব্যবস্থাপক হওয়ার চেয়ে নেতা হওয়ার ইচ্ছে বাড়াতে হবে। একজন দক্ষ নেতা প্রতিষ্ঠানের সফলতার মূলমন্ত্র পড়তে পারেন। আর এই দুরদর্শী চিন্তায় সুনেতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশিক্ষণ কর্মশালায় তিনি প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের ব্যবসা সফল করতে নেতৃত্বে কী কী কৌশল অবলম্বন করতে হবে সে বিষয়ে দর্শনার্থীদের একটি স্বচ্ছ ধারণা প্রদান করেন। কর্মশালায় বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম বক্তব্য দেন। ওয়্যেবিনারে অংশগ্রহনকারীদের ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে।

প্রসঙ্গত, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালাটি টেকজুমডটটিভি এর সৌজন্য বিসিএস এর ফেসবুক পেইজে সম্প্রচারিত হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি