রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
29.2 C
Dhaka

শুরু হচ্ছে জেসিআই বাংলাদেশ এবং এটুআই ‘স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’ ২০২৩

টেকভিশন২৪ প্রতিবেদক : স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর স্মার্ট যুগের অপার সম্ভাবনাকে সুদৃঢ় করার প্রচেষ্টায় এগিয়ে এসেছে বিশ্বব্যাপী তরুণদের নিয়ে কাজ করা স্বেছাসেবী সংগঠন জেসিআই বাংলাদেশ। জেসিআই বাংলাদেশের আয়োজনে ও এসপায়ার টু ইনোভেট (এটুআই) সহযোগিতায় আগামী ৯-১০ জুন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড ২০২৩”।

জেসিআই বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ সামিট ৯ জুন থেকে শুরু

রোববার (৭ মে) আয়োজনটি সম্পর্কে বিস্তারিত জানাতে দেশের স্বনামধন্য গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপায়ার টু ইনোভেটের (এটুআই) প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের কর্মকর্তারা  এবং এটুআই প্রোগ্রামের হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ম্যানেজার পূরবী মতিন।

সংবাদ সম্মেলনে এসপায়ার টু ইনোভেটের (এটুআই) প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে, এগুলো হচ্ছে- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সৃষ্টিশীল তরুনদের সংগঠন জেসিআই বাংলাদেশ যে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে সেজন্য তারা প্রশংসা পাওয়ার দাবি রাখে। তাদের এই অনুষ্ঠানটির সফল করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখবো।

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া বলেন, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, দেশে “স্মার্ট বাংলাদেশ” শীর্ষক এতো বড় আয়োজন এটাই প্রথম। বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ লক্ষ্য মাত্রার সাথে জেসিআই বাংলাদেশ সংগঠনের তারুণ্যদীপ্ত অংশ গ্রহন এক ভিন্ন মাত্রা যোগ করবে বলে আমাদের বিশ্বাস।”

তিনি আরও বলেন, অনুষ্ঠানে এবছরই প্রথম জেসিআই ক্রিয়েটিভ ইয়াং এন্টারপ্রেনিয়র বা সিওয়াইই অ্যাওয়ার্ড প্রবর্তন করা হচ্ছে এই সেশনটিতে এক হাজার উদ্যোক্তা তাদের বিজনেস আইডিয়া শেয়ার করতে পারবে আর বিজয়ীদের জন্য রয়েছে ৩.৫ লক্ষ টাকার মতো নগদ অর্থ পুরস্কার, নিজের ব্যবসাকে জেসিআইয়ের বিশ্ব প্লাটফর্মে দেখানোর সুযোগ এবং ভেঞ্চার ক্যাপটালস্টদের থেকে আরও ফান্ডিং জেনারেশনের সুযোগ।

জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপোর প্রধান লক্ষ্য বিশেষজ্ঞ আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে তুলে ধরা। ২দিন ব্যাপি অনুষ্ঠানে মোট ৬টি বিশেষ অধিবেশন বা সেশন উক্ত সেশনগুলোতে দেশ এবং দেশের বাইরের বিশেষজ্ঞ ও বক্তা উপস্থিত থাকবেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্যানেলিষ্টগণ তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও মত বিনিময়ের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের সম্ভাবনাময় প্রতিটি দিক তুলে ধরবেন।

এছাড়া স্মার্ট এক্সপোতে থাকছে দর্শনার্থীদের জন্য চমকপ্রদ সকল প্রযুক্তির প্রদর্শন। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ কেমন হবে তার উপর ভিত্তি করে আয়োজন করা হবে ফিউচারিসটিক এক্সপো।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১০ জুন তরুণ উদ্যোক্তাদের জন্য থাকছে জেসিআই ক্রিয়েটিভ ইয়াং এন্টারপ্রেনিয়র বা সিওয়াইই অ্যাওয়ার্ড। এই পর্বের জন্য হাজারের অধিক উদ্যোক্তা তাদের বিজনেস আইডিয়া সাবমিট করার সুযোগ পাবেন যার মধ্যে থেকে বিজয়ীদের জন্য রয়েছে ৩.৫ লক্ষ টাকার গ্রান্ট, সাথে মেন্টরিং ও আরও বড় ভেনচার ক্যাপিটাল পাওয়ার সহযোগিতা। এই পর্বে দেশ-বিদেশের নামধারী বিনিয়োগকারী ও ভেনচার ক্যাপিটাল প্রদানকারী প্রতিষ্ঠান উপস্থিত থাকবে। এছাড়াও এ পর্বের বিজয়ীরা আন্তর্জাতিক মঞ্চে লড়বে পরবর্তী জেসিআই এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিজয়ীদের সাথে।

সংবাদ সম্মেলনে জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড ২০২৩ এর জন্য একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয় । সাইটটির ঠিকানা www.jcisummit.com এই সাইটে রেজিষ্টেশনসহ যাবতীয় তথ্য পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি