মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

একইসাথে ওয়াই-ফাই ও মোবাইল ডেটা ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক:  প্রযুক্তির উৎকর্ষের এই যুগে স্মার্টফোন গেমিং এখন আগের চেয়েও অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠেছে। গেমিং এখন তরুণ প্রজন্মের দৈনন্দিন জীবনের অংশ। এমএলবিবি, ফ্রি-ফায়ার ও পাবজি’র মতো গেমগুলো এখন সামাজিক ট্রেন্ডে পরিণত হয়েছে। কাজেই একটি স্থিতিশীল নেটওয়ার্কে যুক্ত থাকা, গেমারদের জন্য এখন খুবই জরুরি। এই চাহিদা থেকে অনেকসময় আমরা একইসাথে ওয়াই-ফাই ও মোবাইল ডেটাতে যুক্ত থাকার প্রয়োজনীয়তা অনুভব করি। কিন্তু বাস্তবে কি আদও সেটা সম্ভব?

সাধারণত, বেশিরভাগ ফোনেই ওয়াই-ফাই ও মোবাইল ডেটা একইসময়ে ব্যবহার করা যায় না। একারণে গেমারদের সমস্যায় পড়তে হয়। গেম চলাকালীন গুরুত্বপূর্ণ মুহূর্তে অন্য গেমারদের তুলনায় পিছিয়েও পড়তে হয় অনেককে। কার্যকর প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন গেমারদের এই সমস্যা থেকে মুক্তি দেওয়া এখন জরুরি হয়ে পড়েছে।

বর্তমানে গেমিংয়ের এই সীমাবদ্ধতার সমাধান দিতে এখন আমাদের আছে লিংক বুমিং প্রযুক্তি। মাল্টি নেটওয়ার্ক কনকারেন্সির জন্য ব্যবহার করা এই প্রযুক্তি গেমিংয়ে আনবে অসাধারণ অভিজ্ঞতা। এই প্রযুক্তির ফলে ওয়াই-ফাই এবং মোবাইল ডেটা একসাথে কাজ করে। গুরুত্বপূর্ণ মুহূর্তে সংযুক্ত রাখে গেমারদের। ওয়াই-ফাই ও ডেটা চ্যানেলের এই সমন্বয়ের ফলে দুর্বল নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিশনের গতি বাড়ে। এতে ব্যবহারকারীরা কোনো ল্যাগ ছাড়াই ভিডিও স্ট্রিমিং বা গেমিং চালিয়ে যেতে পারেন।
বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন একটি স্মার্টফোন এসেছে, যা ব্যবহারকারীদের একইসাথে ওয়াই-ফাই ও মোবাইল ডেটা ব্যবহারের সুবিধা দেয়। গেমিং জগতে চমৎকার এই সংযোজন হলো ইনফিনিক্স হট ৩০।
শক্তিশালী হেলিও জি৮৮ প্রসেসরের সাথে সর্বোচ্চ ২.০ গিগাহার্জ-এর দু’টি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর দিয়ে গঠিত ৮-কোর আর্কিটেকচার ডিজাইন নিয়ে তৈরি হয়েছে ইনফিনিক্স হট ৩০। এই স্মার্টফোনে আছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১০৮০পি হাই রেজোলিউশন সম্পন্ন ৬.৭৮ ইঞ্চি স্ক্রিন, ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ২৭০ হার্জ টাচ স্যাম্পলিং রেট। আরও আছে ডুয়েল স্পিকার ডিজাইন এবং ডিটিএস প্রযুক্তি, যার ফলে গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ে ব্যবহারকারীরা পাবেন থ্রিডি সারাউন্ড সাউন্ড ইফেক্ট।

এই স্মার্টফোনে আছে এফ১.৬ অ্যাপারচার সম্পন্ন ৫০-মেগাপিক্সেল মেইন ক্যামেরা লেন্স, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং নাইট ফটোগ্রাফির জন্য বিভিন্ন ধরনের ফিল্টার স্টাইল। ১৪,৯৯৯ টাকা (৪+১২৮ জিবি) এবং ১৭,৪৯৯ টাকায় (৮+১২৮ জিবি) পাওয়া যাচ্ছে ইনফিনিক্স হট ৩০।

সবশেষে বলা যায়, আজকের এই দ্রæত পরিবর্তনশীল বিশ্বে অত্যাধুনিক প্রযুক্তি সাথে নিয়ে গেমিং হয়ে ওঠছে আরও নিরবচ্ছিন্ন, আরও প্রাণবন্ত। এখন নিজেদের সুবিধা, অভিজ্ঞতা ও কার্যকরিতার দিকটি বিবেচনা করে গেমাররই ঠিক করবেন, তারা কী বেছে নেবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি