সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

শিশুদের অংশগ্রহণে পালিত হলো বিশ্ব স্ক্র্যাচ সপ্তাহ

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইন্সটিটিউটে অনুষ্ঠিত হল শিশুদের জন্য স্ক্র্যাচ ব্যবহার করে প্রকল্প তৈরির প্রতিযোগিতা। শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৩০ জন শিশু শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

স্ক্র্যাচ হল একটি উচ্চ-স্তরের ব্লক-ভিত্তিক ভিজ্যুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যা মূলত শিশুদের জন্য প্রোগ্রামিংয়ের জন্য একটি শিক্ষামূলক টুল। ৮ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা স্ক্র্যাচ টুলটি সবচেয়ে ভালো ব্যবহার করতে পারে। এমআইটি-র তৈরি সাইটে (scratch.mit.edu) ব্যবহারকারীরা স্ক্র্যাচ ব্যবহার করে প্রকল্প তৈরি করতে পারে। এই সাইটে ব্লক ইন্টারফেস ব্যবহার করে স্ক্র্যাচ প্রোগ্রামিং করা হয়।

এবছর স্ক্র্যাচ সপ্তাহ ১৬-২০ মে পর্যন্ত পালিত হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), স্ক্র্যাচ বাংলাদেশ, কম্পিউটার সার্ভিসেস লিমিটেড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইন্সটিটিউট এই সপ্তাহ উদযাপন করে। এর অংশ হিসেবে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত  স্কুলগামী শিক্ষার্থীদের জন্য একটি স্ক্র্যাচ প্রকল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান শিক্ষার্থীদের বলেন, দশ বছর পর সব অটোমেশন হবে। ঘরে খাবার শেষ হলে ফ্রিজ থেকে এসএমএস চলে যাবে দোকানদারের কাছে। দোকানদার সেগুলো বাসায় পৌঁছে দেবে ড্রোন ব্যবহার করে। আজ যারা প্রোগ্রামিং শিখছে, তারা এগুলো তোমরা তৈরি করবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামলুক ছাবির আহমেদ।

এই প্রতিযোগিতায় শিশু থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরিতে এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সিনিয়র ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা স্প্রাইট, ব্লক, ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য স্ক্র্যাচ উপাদান ব্যবহার করে প্রকল্প তৈরি করে। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

প্রতি বছর স্ক্র্যাচ টিম অনলাইন স্ক্র্যাচ কার্যক্রমের একটি সিরিজ আয়োজন করে। এর মাধ্যমে বিশ্বব্যাপী স্ক্র্যাচ দিবস উদযাপন করে। গত বছর থেকে স্ক্র্যাচ টিম স্ক্র্যাচ দিবসকে স্ক্র্যাচ সপ্তাহে রূপান্তরিত করেছে। স্ক্র্যাচ সপ্তাহের আয়োজনগুলো একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক হিসাবে শুরু হয়েছিল। যেখানে সকলে স্ক্র্যাচ উদযাপন করে। বিনামূল্যে কোডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে এবং শিশুদের জন্য অনলাইনে প্রোগ্রামিং শেখায় সহায়তা করে। স্ক্র্যাচ সপ্তাহের আয়োজনগুলো তরুণদের একসঙ্গে করে স্ক্র্যাচ ব্যবহার করে প্রকল্প তৈরি করতে। যেখানে তারা পরস্পরের কাছে শেখে এবং নতুনদের স্বাগত জানায়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি