Monday, October 12, 2026
25.4 C
Dhaka

রিবানা এখন পাওয়া যাচ্ছে অ্যামাজনে

চালু হলো দেশীয় অর্গানিক পণ্যের ব্র্যান্ড রিবানা’র ওয়েব সাইট

টেকভিশন২৪ ডেস্ক: ২০১৫ সালে যাত্রা করা অর্গানিক পণ্যের বেশ জনপ্রিয় দেশী ব্র্যান্ড রিবানা। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি প্রাকৃতিক উপাদানের গুণাগুণ অক্ষত রেখে শতভাগ বিশুদ্ধ স্কিন ও হেয়ার কেয়ার সামগ্রী পৌঁছে দিচ্ছে। দেশীয় এই ব্র্যান্ডটি পুরো বিশ্বে অর্গানিক পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২৩ অক্টোবর শনিবার গুলশানের লেকশোর হোটেল-এর ইকেবানা হলে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে  ওয়েব সাইট https://www.ribana.com.bd  উদ্বোধন করা হয়েছে। একই সাথে প্রথমবারের মতো বাংলাদেশের তৈরি ব্র্যান্ড রিবানা’র পণ্য অ্যামাজন ও ডিএইচএল কুরিয়ার সাভির্সের মাধ্যমে ক্রয় করতে পারবে পুরো বিশ্বের মানুষ।

ওয়েব সাইট উদ্বোধন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রিবানা’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

রিবানা’র প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, ব্র্যান্ডের তারকা পণ্য “স্যাফরন গোট মিলক সোপ” দেশে যেমন চাহিদা অনেক, দেশের বাইরে ও এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। যার কারণে অ্যামাজনের সাথে আমাদের ব্যবসাকে সংযোগ করতে পেরে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে এটিকে নিতে সক্ষম হয়েছি। এছাড়াও খুব শীঘ্রই আলিবাবা, ইবে, আলিএক্সপ্রেস ইত্যাদি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে ব্র্যান্ডের সকল পণ্য পাওয়া যাবে।

রিবানা ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেশের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বলেন, “সবাই বিদেশী পণ্যের সাথে কাজ করে থাকে কিন্তু আমি এই দেশীয় পণ্যের সাথে কাজ করছি। এর সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগেই আমি রিবানার পণ্য সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং ব্যবহারও করেছি। রিবানা`র প্রতিটি পণ্য শতভাগ গুণগত মানসম্মত, যেটি আমি থেকে শুরু করে আমার প্রতিটি আত্মীয় স্বজনই রিবানা`র সকল প্রোডাক্ট ব্যবহার করে থাকে। দেশি পণ্য হিসেবে তারা বেশ ভালো করছে এবং জনপ্রিয় হয়ে উঠেছে। রিবানা`র পণ্য এখন থেকে ইউএস-এর অ্যামাজনে পাওয়া যাবে। পাশাপাশি পুরো বিশ্বের যেকোন জায়গা থেকে রিবানা`র ওয়েব সাইট-এর মাধ্যমে পণ্য অর্ডার করতে পারবে।”

তরুণদের ক্ষমতায়ন এবং বিনিয়োগ করা পাশাপাশি নেতৃত্ব, সামাজিক উদ্ভাবন এবং উদ্যোক্তার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তা বাস্তবায়ন ত্বরান্বিত করতে পারে সেই লক্ষ্যে ২০১৯ সালে ব্র্যান্ড “রিবানা” ইউএনডিপি ফর দ্য ইয়ুথ কো:ল্যাব প্রোগ্রাম এ স্বীকৃতিপ্রাপ্ত লাভ করে।

বর্তমানে রিবানা বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে। রিবানার নিজস্ব কোন আউটলেট কিংবা দোকান না থাকায় প্রতিষ্ঠানটি দেশের সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যেমন- ওয়েলবিং ফার্মেসী, এসএ কর্পোরেশন, স্মার্ট শপিং বিডি, কার্নেসিয়া, হাইলাইট ইউ সিটিজি, এফজেট কসমেটিকস(ফেনী) ইত্যাদি সহ মোট ৩৫+ প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। তাছাড়া সকল প্রকার অনুমোদন এবং সত্যতা প্রমাণিত করে রিবানা এখন পাওয়া যাচ্ছে অ্যামাজন ইউএস-তে।

একই সাথে রিবানা”র পণ্য ক্রয় করতে ভিজিট করুন https://www.ribana.com.bd এই ঠিকানায়। দেশের পাশাপাশি বিশ্বে যে কোন জায়গা থেকেই ওয়েব সাইটে রিবানা’র পণ্য অর্ডার করলেই ডিএইচএল কুরিয়ার সাভির্সের মাধ্যমে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাবে পণ্য।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

সর্বশেষ

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি