শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
27 C
Dhaka

রাজনৈতিক বিজ্ঞাপনে এআই লেবেল যুক্ত করল গুগল

spot_img

টেকভিশন২৪ ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ছবি বা ভিডিও তৈরি করা যায়, কিন্তু এর মাধ্যমে ভুয়া ছবি বা ভিডিও তৈরি করছেন অনেকেই। আর তাই বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে প্রযুক্তি-দুনিয়ায়। সমস্যা সমাধানে গত বছর থেকে এআই দিয়ে তৈরি রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশের সময় লেবেল যুক্ত করা বাধ্যতামূলক করেছে গুগল। তবে এত দিন নিজেদের তৈরি বিজ্ঞাপনে এআই লেবেল যুক্ত করতে বেশ জটিলতার মুখোমুখি হতেন বিজ্ঞাপন নির্মাতারা। এ সমস্যা সমাধানে এবার রাজনৈতিক বিজ্ঞাপনের ক্ষেত্রে এআই লেবেল যুক্তের পদ্ধতি সহজ করেছে গুগল।

গুগলের তথ্যমতে, রাজনৈতিক বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে কোনো কনটেন্ট বা আধেয় তৈরি করা হলে এবং ডিজিটাল প্রযুক্তির সাহায্যে কোনো বিকল্প দৃশ্য দেখানো হলে বিজ্ঞাপনদাতাকে অবশ্যই এআই লেবেল যুক্ত করতে হবে। নতুন এ হালনাগাদের ফলে এআই দিয়ে তৈরি আধেয় পোস্ট করার সময় বিজ্ঞাপনদাতারা ‘অলটারড অর সিনথেটিক কনটেন্ট’ চেক বক্স নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবেই বিজ্ঞাপনে এআই লেবেল যুক্ত করে দেবে গুগল। ইউটিউবে বিজ্ঞাপনগুলো চালু হলেও লেবেলটি দেখা যাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আসন্ন মার্কিন নির্বাচন ঘিরে বাড়তি সতর্কতার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে গুগল। বিভিন্ন রাজনৈতিক প্রচারাভিযানে এরই মধ্যে এআই দিয়ে তৈরি আধেয়ের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। গুগলের নতুন এ উদ্যোগের ফলে ভুয়া তথ্য বা গুজব ছড়ানোর শঙ্কা কমবে।-সূত্র:প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি