বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
31 C
Dhaka

যে উপায়ে অ্যাকাউন্ট খুলবেন চ্যাটজিপিটিতে

টেকভিশন২৪ ডেস্ক: ‘চ্যাটজিপিটি’ শব্দটি এখন কম বেশি সবার কাছেই পরিচিত। গুগলের মতোই এইটি সার্চ ইঞ্জিন এটি। তবে গুগলের চেয়ে অনেকটাই আলাদা এর কার্যকলাপ। অন্য সার্চ ইঞ্জিনের মতো চ্যাটজিপিটি এখনো লাইভ বা সরাসরি ইন্টারনেটে কাজ করে না। ইন্টারনেটে ২০২১ সাল পর্যন্ত যেসব তথ্য রয়েছে, শুধু সেগুলোই তার তথ্যভাণ্ডারে রয়েছে।

চ্যাটজিপিটি রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টের সব ধরনের তথ্য পাবেন এ চ্যাটবটে। এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট আপনার রিপোর্ট-প্রেজেন্টেশন তৈরি করে দেবে মুহূর্তেই। চ্যাটজিপিটি রচনা লিখতে পারে, চাকরির বা ছুটির আবেদন, চুক্তিপত্র, কোন ঘটনা সম্পর্কে ব্যাখ্যা, ছোটখাটো প্রতিবেদন তৈরি করে দিতে পারে। এটি কম্পিউটার প্রোগ্রাম, গান বা কবিতাও লিখে দিতে পারে ব্যবহারকারীর জন্য।
গত বছরের নভেম্বরে তৈরি হওয়ার পর সারা বিশ্বেই এখন চ্যাটজিপিটি নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে। শুধু জানুয়ারি মাসেই বিশ্বের প্রায় ১০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি চ্যাটবট সিস্টেম বা আলাপচারিতা করার অ্যাপলিকেশন।

চ্যাটজিপিটির পূর্ণ রূপ হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন একটি অ্যাপলিকেশন যাকে বলা হয় ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল টুলস’। এটি চালু করেছে ওপেনএআই। ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি, যার একজন প্রতিষ্ঠাতা হলেন ধনকুবের ইলন মাস্ক।

চ্যাটজিপিটি ব্যবহার করতে হলে এ ওয়েবসাইটে আপনাকে বিনামূল্যে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন- >> প্রথমে আপনার ফোন বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে www.chat.openai.com এই লিংকে ব্রাউজ করুন।

> এবার এখান থেকে সাইনআপ অপশনটিতে ক্লিক করুন।
>> অ্যাকাউন্ট খোলার জন্য আলাদা করে ই-মেইল ইনপুট দেওয়া যাবে। এ ছাড়াও ‘কন্টিনিউ উইথ গুগল’ বা ‘কন্টিনিউ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট’-এ ক্লিক করে সহজেই আপনার সংশ্লিষ্ট ই-মেইল আইডি সংযুক্ত একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন চ্যাটজিপিটিতে।

>>‘কন্টিনিউ উইথ গুগল’-এ ক্লিক করলে আপনার ব্রাউজারে যে জি-মেইল আইডিগুলো লগইন করা আছে, সেগুলো দেখতে পাবেন। আপনি যে জিমেইল আইডি ব্যবহার করে চ্যাটজিপিটিতে প্রবেশ করতে চান, তার ওপর ক্লিক করুন।

> প্রথম বক্সটিতে নাম এবং পরের বক্সে আপনাকে ফোন নম্বর লিখতে হবে। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।

>> আপনার দেওয়া ফোন নাম্বারে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। পাসওয়ার্ডটিকে এবার স্ক্রিনে প্রদর্শিত বক্সে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করুন।
>> ফোন নম্বর যাচাই করার পরে চ্যাটজিপিটিতে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার চ্যাটজিপিটির উইন্ডোতে প্রবেশের পর আপনি যা জানতে চান, তা চ্যাটবক্সে লিখে ফেলুন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি