মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
24 C
Dhaka

যশোর থেকে শুরু হচ্ছে ৮ বিভাগের ডিজিটাল বাণিজ্যের মেলা ” ই-কমার্সের ডাক”

আগামী ৭ মার্চ যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো ডিজিটাল বানিজ্য মেলা ই-কমার্সের ডাক।  দেশের ডিজিটাল অর্থনৈতিক বিপ্লবকে প্রতিপাদ্য ধরে চলতি বছর ‘‘মুজিব শতবর্ষ’’ উপলক্ষ্যে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)  বাংলাদেশ ডাক বিভাগ ও তথ্য আপা (২য় প্রকল্প) দেশের সকল বিভাগে ‘‘ই-কমার্সের ডাক’’ মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে।বৃহৎ পরিসরে আয়োজিত “মুজিব শতবর্ষ ই-কমার্সের ডাক মেলা ২০২০”  অংশ নিচ্ছে  দেশের শতাধিক ই-কমার্স ও ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়- বাংলাদেশ ডাক বিভাগ, আইসিটি বিভাগ এর হাইটেক পার্ক অথোরিটি, জাতীয় মহিলা সংস্থা- তথ্য আপা প্রকল্প ও স্থানীয় সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা।

যশোরের শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কে অনুষ্ঠিতব্য এই মেলায় প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে শীর্ষস্থানীয় অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান দারাজ।এছাড়া গোল্ড স্পন্সর ইভ্যালি ও চালডাল।মেলায় পার্টনার হিসেবে থাকছে এসএসএল কমার্জ, ই-পোস্ট, সুন্দরবন কুরিয়ার, ফ্লাইট এক্সপার্ট, প্রিয়শপ ও কম্পিউটার জগৎ।বাংলা নববর্ষ ও ঈদ উপলক্ষ্যে থাকবে বিশেষ অফার।আরো থাকছে বিশেষ র‌্যাফেল ড্র তে মোটরসাইকেল সহ বিভিন্ন উপহার।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন প্রতিষ্ঠানসমূহের মধ্যে মেলায় অংশ নেবে, দারাজ, ইভ্যালী, চালডাল, এস এস এল কমার্জ, প্রিয়শপ, ফ্লাইট এক্সপার্ট, সুন্দরবন কুরিয়ার, রকমারি, আজকের ডিল, সেবা এক্সওয়াইজেড, কক্সবাজার শপ, ক্লিক্সকো, বইঘর, এসটিআইটিবিডি, শপআপ, সূর্যমূখী, ফেমাস ফুড, এরিয়া ৭১, আমার শপ, ইনভেন্টক্রাফ্ট, কাবুলিয়ালা, পিকাবো, এয়ার পোস্ট, ক্রাফট ভিশনসহ দেশ সেরা এবং বহু স্থানীয় অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান।

মেলায় থাকবে তিনটি সেশনে ভিন্ন ভিন্ন বিষয়ের উপর সেমিনার।যেমন গ্রামীণ ই-কমার্স উন্নয়নে ই-কমার্সের ভূমিকা, নারীদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে ই-কমার্সের ভূমিকা, এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে অনলাইন বাণিজ্যের ভূমিকা।মেলায় জাতীয় ও স্থানীয় অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নিবে।উদ্বোধনী অনুষ্ঠানে ই-ক্যাব সভাপতি শমী কায়সার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মমতাজ বেগম এ্যাডভোকেট, চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা এবং সূচনা বক্তব্য প্রদান করবেন মেলার আহ্বায়ক এবং ই ক্যাব এর পরিচালক আসিফ আহনাফ এবং নারীদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে ইকমার্সের ভূমিকা শীর্ষক সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শফিউল আরিফ, জেলা প্রশাসক, যশোর।এছাড়া সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাসহ ই-কমার্স ইন্ডাস্ট্রির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

সর্বশেষ

নতুন স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দাম ১৬,৯৯৯ টাকা

দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন...

বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ–ই–আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে...

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

৩০ নভেম্বর পর্যন্ত চলবে ‘বিওর’ মেগা সেল ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বিও দেশে নিয়ে এসেছে বিশেষ...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি