শুক্রবার, জুন ৫, ২০২৬
37.2 C
Dhaka

‘ভালোবাসা দিবস’ কে ঘিরে ইনফিনিক্স এর জমকালো আয়োজন

ভ্যালেন্টাইন ডে উদযাপন উপলক্ষে ইনফিনিক্স এর বিশেষ ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের কাছে তুমুল জনপ্রিয় ও দেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স এবার ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবসকে ঘিরে তরুণদের জন্য জমকালো ক্যাম্পেইন এর আয়োজন করেছে।

তারই অংশ হিসেবে প্রিমিয়াম এই স্মার্টফোন ব্র্যান্ডটি জি-সিরিজ এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে দর্শকদের রোমান্টিক ঘরনার একটি নাটক উপহার দেবে। ‘পার্টি ইজ অন’ নামের এই নাটকটি সম্প্রচারিত হবে ভ্যালেন্টাইন’স ডে অর্থ্যাৎ আগামী ১৪ ফেব্রুয়ারি’তে। জি-সিরিজ এর ব্যানারে ‘ভালোবাসা দিবস’ এর এই নাটকে ‘টাইটেল স্পন্সর’ হিসেবে থাকছে ইনফিনিক্স।   

ভিন্ন ধাঁচের গল্পের নাটকটিতে অভিনয় করেছেন ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশা এবং তার সঙ্গে রয়েছেন আরেক হার্টথ্রুব অভিনেতা তৌসিফ মাহবুব। উসমান মিরাজ এর পরিচালনায় ‘পার্টি ইজ অন’ নাটকটি দর্শকরা ভ্যালেন্টাইন’স ডে’র সন্ধ্যায় ইউটিউবে উপভোগ করতে পারবেন। এই দুই তরুণ অভিনেতা ও প্রতিশ্রুতিশীল পরিচালক এর নির্মাণ এর আগেও দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার ইনফিনিক্সকে সঙ্গে নিয়ে নির্মিত এই নাটকটিও নিঃসন্দেহে দর্শকদের মন কাড়বে।

ভালোবাসা দিবসের নাটকে টাইটেল স্পন্সর হওয়ার পাশাপাশি ইনফিনিক্স তার ভক্তদের জন্যও ‘ফেসবুক ক্যাম্পেইন’ এর কথা ঘোষণা করেছে। এই ক্যাম্পেইনে অংশ নিতে চাইলে আগ্রহীদের ইনফিনিক্সের অফিসিয়াল ফেসবুক পেজে চোখ রাখতে হবে। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মধ্যে সৌভাগ্যবান যে কেউ জিতে নিতে পারবেন ইনফিনিক্সের আকর্ষণীয় ও সেরা বাজেট গেমিং স্মার্টফোন ‘হট ১১এস’।

প্রসঙ্গত, মিডিয়াটেক হেলিও জি৮৮ ডুয়েল-চিপ গেমিং প্রসেসর যুক্ত প্রথমদিকের স্মার্টফোনগুলোর একটি ‘হট ১১এস’। স্মার্টফোনটিতে আরো রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সম্বলিত ৬.৭৮”ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ক্যামেরা। অত্যাধুনিক ফিচার ও উচ্চ-কনফিগারেশনের ভারসাম্যপূর্ণ এই স্মার্টফোনটি ইতোমধ্যে স্মার্টফোনপ্রেমীদের মাঝে সুর তুলেছে ‘গেম অন’।

এছাড়া, ব্যতিক্রমী ও নান্দনিক ডিজাইন এবং অভিনব ফিচারের  ‘হট ১১এস’ ডিভাইস গ্রাহকদের দিতে পারে অসাধারণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ‘হট ১১এস’ ডিভাইসটি ইনফিনিক্সভক্তরা ১৪,৯৯০ টাকায় ৪জিবি এবং ১৫,৯৯০ টাকায় ৬জিবি, এই দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাবেন।

তাই সেরা বাজেট গেমিং স্মার্টফোন ইনফিনিক্স ‘হট ১১এস’হাতে থাকলে  তরুণদের জন্য সবসময়ই ‘পার্টি ইজ অন’!

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি